নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যেতে পারে এমন আশঙ্কা আছে তবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দপ্তর বিষয়ক উপ-কমিটির সভায় যোগ দিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে জোট হবে কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি।







