চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা: দুই সপ্তাহের জন্য অপ্রয়োজনীয় খাতে জ্বালানী বিক্রি বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 28, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কার জ্বালানী পাম্প বন্ধ, নিরাপত্তা কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় অপ্রয়োজনীয় যানবাহনের জন্য জ্বালানি বিক্রি স্থগিত করেছে।

বিবিসি জানায়, আগামী দুই সপ্তাহের জন্য শ্রীলঙ্কায় শুধুমাত্র বাস, ট্রেন, চিকিৎসা সেবা এবং খাদ্য পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনে জ্বালানি ভরতে দেওয়া হবে। সোমবার দেশটির সরকার জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রোল এবং ডিজেল কেনা যাবে না।

শহুরে এলাকার স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং কর্মকর্তারা দেশের ২২ মিলিয়ন বাসিন্দাকে বাড়ি থেকে কাজ করতে বলেছেন।

শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনেওয়ার্দেনা বলেছেন, শ্রীলঙ্কা তার ইতিহাসে এত বড় অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়নি।

নগদ অর্থ সংকটে থাকা দেশটি সস্তায় তেল সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধান জ্বালানী উত্পাদনকারী দেশ রাশিয়া এবং কাতারে তার কর্মকর্তাদের পাঠিয়েছে। অন্যদিকে, দেশটির সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে ভারত ও চীনের সহায়তাও চাইছে।

কর্মকর্তারা জানান, আগামী দিনে প্রয়োজনীয় খাতে জ্বালানি সরবরাহের জন্য দেশে মাত্র ৯ হাজার টন ডিজেল এবং ৬ হাজার টন পেট্রোল রয়েছে।

“আমরা নতুন স্টক পেতে যা যা করতে পারি তা করছি কিন্তু কখন হবে তা আমরা জানি না”, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা রবিবার সাংবাদিকদের এ কথা জানান।

Tags: অর্থনৈতিক সংকটশ্রীলঙ্কা
Previous Post

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা

Next Post

মা হচ্ছেন আলিয়া ভাট, হিংসে হচ্ছে মাহির!

Next Post
আলিয়া ভাটের মা হওয়ার খবরের ছবি, দুই নারী একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হচ্ছেন আলিয়া ভাট, হিংসে হচ্ছে মাহির!

বিশ্বকাপের মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত, উল্লাসে ভরপুর. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে বেশি দর্শক হয়েছিল কোন বিশ্বকাপে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT