চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হচ্ছেন আলিয়া ভাট, হিংসে হচ্ছে মাহির!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 28, জুন 2022
in বিনোদন
A A
আলিয়া ভাটের মা হওয়ার খবরের ছবি, দুই নারী একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের আড়াই মাস পর আলিয়া ভাট মা হওয়ার কথা জানিয়েছেন। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভ কামনার হিড়িক লেগেছে অন্তর্জালে। বলিপাড়ার তারকা থেকে সাধারণ ভক্ত অনুরাগীরাও নানাভাবে অভিনন্দন জানাচ্ছেন রণবীর-আলিয়া দম্পতিকে! সেই তালিকায় এবার যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তবে এই ‘অগ্নিকন্যা’র শুভেচ্ছা বার্তাটা একটু ভিন্ন রকম! সবাই যেখানে আলিয়াকে অভিনন্দন জানাচ্ছেন, সেখানে মাহি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আলিয়া, আমার হিংসে হচ্ছে’!

সোমবার রাতে মাহির এমন স্ট্যাট্যাসে মন্তব্য করেছেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। লিখেছেন, ‘তোর শিগগিরই হবে।’ কিন্তু এই মন্তব্যের বিপরীতে মাহি প্রতিউত্তরে বলেন, ‘এই জন্যই আমি ঈর্ষান্বিত। কারণ, আমার হবে না।’

গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাজনৈতিক নেতা রাকিব সরকারের সঙ্গে নতুন করে সংসার পেতেছেন মাহি। নতুন সংসারে সুখেই আছেন এই নায়িকা। নতুন কোনো সিনেমা না করলেও ফারিস্তা নামে একটি রেস্তোরাঁ খুলেছেন। সেটি সামলাচ্ছেন মাহিয়া মাহি।

৫ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন গত ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

Tags: অগ্নিকন্যাআলিয়া ভাটঢালিউডনুসরাত ফারিয়াবলিউডমাহিমাহিয়া মাহিরণবীর কাপুরলিড বিনোদনসিনেমা
Previous Post

শ্রীলঙ্কা: দুই সপ্তাহের জন্য অপ্রয়োজনীয় খাতে জ্বালানী বিক্রি বন্ধ

Next Post

সবচেয়ে বেশি দর্শক হয়েছিল কোন বিশ্বকাপে?

Next Post
বিশ্বকাপের মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত, উল্লাসে ভরপুর. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে বেশি দর্শক হয়েছিল কোন বিশ্বকাপে?

নির্দিষ্ট ও প্রতিবাদের প্রতীক হিসেবে হাতের মুঠো. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়া ও নড়াইলের ঘটনায় ১৭ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT