চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’র পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন শ্রীলীলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 28, নভেম্বর 2024
in বিনোদন
A A
শ্রীলীলা 'দ্য ড্যান্সিং কুইন' হিসেবে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটপাড়ায় ট্রেন্ডিং এ এখন ‘পুষ্পা টু: দ্য রুল’র গান ‘কিসিক’। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। প্রকাশ্যে এসেছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার নাচের ঝলকও। তারপরেই শুরু হয়েছে তুলনা। নেটাগরিকের একাংশের দাবি, শ্রীলীলার ‘কিসিক’ কোন ভাবেই সামান্থা রুখ প্রভুর ‘উ আন্তাভা’কে ছুঁতে পারেনি। আবার কিছু মানুষের পর্যবেক্ষণ, শ্রীলীলাকে যেন সামান্থার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে।

‘পুষ্পা টু: দ্য রুল’র আইটেম গানের প্রস্তাবও নাকি প্রথমে গিয়েছিল সামান্থার কাছেই। তারপরে এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কাপুরকে। কিন্তু পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা। তার পরেই শ্রীলীলাকে বেছে নেওয়া হয়। শোনা যাচ্ছে, শ্রীলীলা এই আইটেম গানের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে ‘উ আন্তাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি টাকা পারিশ্রমিক।

সামান্থার থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারেও সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শ্রীলীলাকে। সেই সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছিলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তার কোন আলোচনাই হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

এখন পর্যন্ত শ্রীলীলার ‘কিসিক’র প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে নাকি এই গানের বিশেষ ভূমিকা রয়েছে। তাই নাচের সম্পূর্ণ ভিডিও নাকি ছবি মুক্তি পাওয়ার পরই দর্শক দেখতে পাবেন। আল্লু অর্জুন অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে পাঁচ ভাষায় তেলুগু, তামিল, বাংলা, কন্নড়, মালায়ালাম ও হিন্দিতে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। আল্লুর বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। –ইন্ডিয়া ডটকম

Tags: পুষ্পা ২শ্রীলীলা
Previous Post

হাইকোর্টে ডিম ছুড়ে মারায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বার্তা

Next Post

২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান

ক্র্যাবের প্রতিনিধিরা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন সনদ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ক্র্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT