চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে ডিম ছুড়ে মারায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বার্তা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
8:06 অপরাহ্ন 28, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্ট বেঞ্চে একজন বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটয়ায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়া হয়েছে।

বুধবার হাইকোর্ট বেঞ্চে এক বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুই দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

প্রধান বিচারপতির সাথে বৈঠক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সিমিতির সভাপতি ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত তুলে ধরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাইকোর্টের একটি বেঞ্চে বিচার চলাকালীন কিছু আইনজীবী ডিম ছুঁড়ে মেরেছে। তাদের কারো মুখোশ পরা ছিল। মুখোশবিহীনও ছিল। এ ঘটনা সুপ্রিম কোর্টে আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। মাননীয় প্রধান বিচারপতিও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ঘটনা শুধু সুপ্রিম কোর্টই না, দেশের বিচার ব্যবস্থার জন্য হুমকি। এটা শুধু একজন বিচারপতির ওপর না, একটি আদালতের ওপর না, এ ঘটনা সমগ্র বিচার ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করেছে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, ‘গতকালের ঘটয়ায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে মাননীয় বিচারপতিদের সঙ্গে আমরা সবাই একমত হয়েছি। সেজন্য সুপ্রিম কোর্ট বার থেকে একটি তদন্ত কমিটি করা হবে। কমিটি রিপোর্ট দিলে সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব আইনজীবী এর সঙ্গে জড়িত, সুপ্রিম কোর্ট বারে তাদের সদস্যপদ বাতিল হতে পারে, এমনকি বার কাউন্সিলের (আইনজীবী) সদনও বাতিল হতে পারে।’

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা সুপ্রিম কোর্ট বার থেকে এ ধরণের ঘটনা বরদাস্ত করবো না। সে যেই দলেরই হোক না কেন। যে ধরণের ঘটনা ঘটানো হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এ ঘটনার সঙ্গে পলাতক স্বৈরাচারীদের ইন্ধন থাকতে পারে।’

প্রধান বিচারপতিকে উদ্বৃত করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এ ঘটনায় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। উনারাও চান এ ঘটনার সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তত্ত্বাবধানে আগামি রবিবার তদন্ত কমিট গঠন করা হবে জানিয়ে বার সভাপতি বলেন, ‘কমিটিতে কারা থাকবেন তা আলোচনা করে ঠিক করা হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকেও তদন্ত করবে। আর এ ঘটনায় (ডিম ছুড়া) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তারা (অ্যাটর্নি জেনারেলের কার্যালয়) অনুসন্ধান করে ব্যবস্থা নিবেন।’

আট বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে গত ২৭ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে একজন বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে তখন বিচারকাজ চলছিল। একপর্যায়ে বিচারপতিরা এজলাশ ত্যাগ করেন।

এদিকে, সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আদালতের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং জেলা আদালতগুলোতে যে সব অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি দেশের আদালতসমূহে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারসেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন।

Tags: আইনজীবীবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪৩ মামলা

Next Post

‘পুষ্পা ২’র পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন শ্রীলীলা!

Next Post
শ্রীলীলা 'দ্য ড্যান্সিং কুইন' হিসেবে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুষ্পা ২’র পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন শ্রীলীলা!

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT