চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ ফেব্রুয়ারিতে শুরু ‘স্কুইড গেম: আমেরিকা’

সিরিজে যুক্ত হচ্ছেন হোয়াং দং-হিউক ও ডেভিড ফিঞ্চার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in বিনোদন
A A
অভিনেত্রী জেন্ডায়া রোড্রিগেজ 'স্কুইড গেম: আমেরিকা' এর পোস্টারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ পর্যন্ত বাস্তবে রূপ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’–এর ইংলিশ স্পিন-অফ ‘স্কুইড গেম: আমেরিকা’। আগে গুঞ্জন শোনা গেলেও, নতুন রিপোর্টে নিশ্চিত হয়েছে সিরিজটি আগামী বছরই শুটিং শুরু করবে, তাও আবার মূল সিরিজের স্রষ্টা হোয়াং দং-হিউক এবং খ্যাতিমান হলিউড নির্মাতা ডেভিড ফিঞ্চার–কে সঙ্গে নিয়ে।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স (এফটিআইএ)–এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি ‘স্কুইড গেম: আমেরিকা’র শুটিং শুরু হবে। সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়া চূড়ান্ত করা হয়েছে।

সিরিজে ডেভিড ফিঞ্চার থাকছেন প্রধান পরিচালক এবং প্রযোজক হিসেবে থাকছেন হোয়াং দং-হিউক ও কিম জি-ইয়ন (সিইও, পার্টসম্যান স্টুডিও)।

সূত্র বলছে, এটি মূল সিরিজের গল্প রিমেক করবে না; বরং একই ইউনিভার্সে সমান্তরাল এক আমেরিকান সংস্করণ তুলে ধরবে। এতে থাকবে সাংস্কৃতিক ভিন্নতা এবং আমেরিকান ঢংয়ে সাজানো গেমস।

মূল ‘স্কুইড গেম’ সিজন ৩–এ কেট ব্ল্যানচেটের একটি ক্যামিও দেখা যায়, যা গং ইউ অভিনীত সেলসম্যান চরিত্রের দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দেয়। রিপোর্ট অনুযায়ী, তিনি এই পশ্চিমা সংস্করণেও যুক্ত হবেন।

নির্মাতা বা পরিচালকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এফটিআইএ–এর তথ্যগুলোকে বেশ নির্ভরযোগ্য বলেই মনে করা হচ্ছে। শুটিং শিডিউল অনুযায়ী ২০২৮ সালের বড়দিনের সময় সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনাই প্রবল, যেমন আগের দুই মৌসুমে দেখা গেছে।

এদিকে, মূল কোরিয়ান সিরিজের আর কোনো নতুন সিজন পরিকল্পনায় নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পিঙ্কভিলা

Tags: আমেরিকানেটফ্লিক্সলিড বিনোদনসিরিজস্কুইড গেম
Previous Post

রাষ্ট্র যন্ত্রের দায়িত্ব পেতে হলে অভিজ্ঞতা থাকতে হবে: নজরুল ইসলাম খান

Next Post

লিভারপুলের এমন দুর্দশা, ৭১ বছরে দেখেনি কেউ

Next Post
লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা মাঠে, দলের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের এমন দুর্দশা, ৭১ বছরে দেখেনি কেউ

অভিনেতা ও অভিনেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে অপরিচিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোভান-কেয়ার ‘টাকা’ এখন ইউটিউবে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT