চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের এমন দুর্দশা, ৭১ বছরে দেখেনি কেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা মাঠে, দলের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত আসরে নিজেদের ২০তম প্রিমিয়ার লিগ টাইটেল জিতে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল লিভারপুল। অলরেডরা টানা সাত জয়ে শুরু করে পথ হারিয়েছে। ইংলিশদের অন্যতম সফল ক্লাবটির ডেরায় নেমেছে আঁধার। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এই প্রথম ১২ ম্যাচের ৯টিতে হেরে গেছে তারা। ঘরের মাঠ অ্যানফিল্ডেও নতজানু হতে পড়েছে দলটি।

অ্যানফিল্ডে বুধবার রাতে ডাচ ক্লাব পিএসভির কাছে সালাহরা ৪-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। ১৯৫৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম টানা তিন ম্যাচে তিন বা অধিক গোল হজম কররেছে লিভারপুল।

নটিংহ্যাম ফরেস্ট সবশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে অলরেডদের বিপক্ষে ৩-০তে জয় তুলেছে অ্যানফিল্ডে এসে। ঘরের মাঠে টানা দুই ম্যাচে পাঁচদিনের ব্যবধানে ৭ গোল হজম করেছে লিভারপুল। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা প্রিমিয়ারে টানা ৬ ম্যাচে হারের স্বাদ পেয়েছে। ক্রিস্টাল প্যালেসের মাঠে সবশেষ জয় তুলেছিল লিভারপুল, সেটি যেন অনেক আগের স্মৃতি হয়ে পড়ছে!

লিভারপুলের ইংলিশ মিডফিল্ডার কার্তিস জোনস বলছেন, ‘বাজে সময়ের উত্তর নেই আমার কাছে। সত্যিই নেই। কিন্তু এমনকিছু গ্রহণ করা যায় না। ভেতর ভেতর খুব রাগান্বিত পিএসভির বিপক্ষে হারের পর, ভাষাই হারিয়ে ফেলেছি।’

দলটির ডাচ কোচ আর্নে স্লট দায়িত্ব নেয়ার প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও প্রিমিয়ার লিগ এনে দিয়েছেন। চলতি মৌসুমে তার অধীনে ২০ ম্যাচে ১০ জয় এসেছে। ড্র হয়নি একটি ম্যাচও। তবে দারুণ শুরু করা সেই লিভারপুল প্রিমিয়ার লিগে ১২তে আছে। ১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয়ে ১৮ পয়েন্ট।

পিএসভির বিপক্ষে পয়েন্ট হারানোয় পাঁচ ম্যাচে তিন জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৩তমতে স্লটের লিভারপুল। কোচ বলছেন, ‘লিভারপুলের ধারাবাহিক এমন পারফরম্যান্স সবাইকে হতাশ করেছে। ফুটবলাররা এমনকি আমি, খুব সহজে হতাশাগ্রস্ত হই না। আমরা সবাই এককভাবে উন্নতি করতে পারবো। আমিসহ সবার উপর দিয়েই এমন পরিস্থিতি যাবে।’

৪৭ বর্ষী কোচ আরও বলেছেন, ‘আমার আসল লক্ষ্য হচ্ছে দল ও নিজের উন্নতির দিকটি বিবেচনা করা। সেভাবেই কাজ করা।’

Tags: অ্যানফিল্ডআর্নে স্লটচ্যাম্পিয়ন্স লিগনটিংহ্যাম ফরেস্টপিএসভিপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

২৬ ফেব্রুয়ারিতে শুরু ‘স্কুইড গেম: আমেরিকা’

Next Post

জোভান-কেয়ার ‘টাকা’ এখন ইউটিউবে!

Next Post
অভিনেতা ও অভিনেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে অপরিচিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোভান-কেয়ার ‘টাকা’ এখন ইউটিউবে!

ঠাকুরগাঁওয়ে ইমাম-ওলামা পরিষদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাউলদের সমর্থন নিয়ে বিতর্ক: ঠাকুরগাঁওয়ে ইমাম-ওলামা পরিষদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT