চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসায় বসন্ত বরণ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
4:58 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ বসন্ত উৎসবে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথায়: ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’। সত্যিই আজ বসন্ত? হ্যাঁ, সত্যিই আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আজ সত্যি হলো- ‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।’

শীতের রিক্ততা ভুলিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাগুনের ছোঁয়া, রঙে রঙ্গিন প্রকৃতি। গাছে গাছে ফুটেছে রক্ত শিমুল-পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। লাল-হলুদ-সাদা আর বেগুনি। চমৎকার, কত রঙিন! অন্যরকম এক আবেশ ছড়াচ্ছে প্রকৃতি। বাহারি সাজে আপন রূপে সেজেছে সে।

দালান-কোটার এ-শহরের অলিতে-গলিতে, রাস্তার পাশে, শখের বসে গড়ে তোলা শিশুর ছাদ বাগানে, গাছে গাছে চিক চিক করছে সবুজ কচিপাতা। ঝিরি ঝিরি বাতাসে সবুজ পাতা তিরতির করে উড়ছে। এদিক সেদিক প্রজাপতি উড়ে বেড়ায়। কোকিলের ডাক শুনে থমকে দাঁড়ায় পথিক। কবি তার কবিতা বুনে। প্রকৃতিপ্রেমী বসন্ত বন্দনা করছে তার আপন মনে।

বসন্তের এই রূপ-সৌন্দর্য্য শহরবাসীর মনে দিয়েছে দোলা। কারণ, একদিকে পহেলা ফাল্গুন অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। আজকের এই দিনে তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ তার প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। ফুলেল পরিবেশে হচ্ছে বসন্ত বরণের নানা অনুষ্ঠান। রাজধানীর বুকে আয়োজিত হয় ফুলের মেলা ও বসন্তের পিঠা উৎসব।

বসন্তের আনন্দে নারী নাচ ও গানের পরিবেশ, ফুলের সাজে সেজে উঠেছে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা আর বসন্ত মিলে আজ উৎসবে মাতোয়ারা পুরো দেশ। আজ তরুণ-তরুণীরা নামবে, বাসন্তী রঙের গাঁদা ফুলের রঙে সাঁজতে। তরুণীরা পরছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় ফুল গুঁজে হাতে পরে কাঁচের চুড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি-ফতুয়া পরে নামে বাংলার পথে ঘাটে। আর রাজধানী ঢাকার বুকে বাসন্তী সাজে তারা ঘুরে বেড়াচ্ছে শাহবাগের প্রজন্ম চত্বর, চারুকলা আর টিএসসি, রমনা পার্ক, জাতীয় সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, লেকের পাড়, শান্তিনিকেতন, মহুয়া তলা, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেন ইত্যাদি জায়গায়।

তারা বসন্ত উন্মাদনায় আজকে মেতে উঠে, শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে চলছে ধুম আয়োজন। শীত চলে যাবে রিক্ত হস্তে, আর বসন্ত আসছে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাবে শীতের জরাজীর্ণতা। তখন সত্যিই হবে সুফিয়া কামালের কথা, কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে।

শুধু শহরেই নয়, বাংলার গ্রামীণ জনপদেও আজ ঝিরি ঝিরি বাতাসে ধরা দেবে বসন্ত। বসন্তকে সামনে রেখে গ্রাম বাংলার সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ মেলা, সার্কাসসহ নানা বাঙালি আয়োজনে মেতে উঠে।

বসন্তের প্রথম দিনকে অর্থাৎ পহেলা ফাল্গুনকে বাঙালি পালন করে ‘বসন্ত উৎসব’ হিসেবে। এ উৎসবটির পেছনে এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। মোঘল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষের সূচনা করে করেন ১৫৮৫ সালে। নববর্ষকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বসন্ত উৎসব। তখন অবশ্য ঋতুর নাম ও উৎসবের ধরনটা এখনকার মতো ছিল না। তাই বসন্ত উৎসব শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে মিশে আছে বাঙ্গালির গৌরবোজ্জ্বল ইতিহাস, সংস্কৃতি।

এ বসন্ত শুধু উচ্ছ্বাস আর উদ্দীপনার রঙ ছড়ায় না, এটি আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্তরঙিন স্মৃতির কথাও স্মরণ করিয়ে দেয়। ১৯৫২ সালের ৮ ফাল্গুন, একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ারও যেন মিলেমিশে একাকার হয়ে আছে। তাইতো বসন্তের রক্তিমা বাঙালির শিরা-ধমনী-অস্তিমজ্জায় বহমান। বাঙালির জীবনের সঙ্গে একাকার হয়ে আছে বসন্ত। তাই আমরা স্বপ্ন দেখি বসন্তের বন্দনা শুধু কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায় নয়, দেশমাতৃকার সংকটে জেগে উঠবে বারংবার। তখনই হয়তো স্বার্থক হবে বসন্তের ভালোবাসা।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়বসন্ত বরণভালোবাসা দিবস
Previous Post

শেয়ারবাজারে কি সুবাতাস ফিরছে?

Next Post

বিএনপির ভুল রাজনীতি ও জো বাইডেনের চিঠি

Next Post
বিএনপি প্রতীক ও জো বাইডেনের ছবি, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভুল রাজনীতি ও জো বাইডেনের চিঠি

বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, পত্রিকা ও ক্যামেরার সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষককে প্রকাশ্যে পিটিয়েছেন ৩ দপ্তরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT