চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষককে প্রকাশ্যে পিটিয়েছেন ৩ দপ্তরি

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
5:12 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, পাবনা, শিক্ষা
A A
বাংলাদেশের একজন সংবাদ প্রতিবেদক, পত্রিকা ও ক্যামেরার সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে প্রকাশ্যে শত শত মানুষের সামনে পিটিয়েছেন অন্য তিন প্রতিষ্ঠানের তিন দপ্তরি। অভিযুক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক ও কর্মকর্তারা।

বুধবার ১৪ ফেব্রুয়ারি সদর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষক-কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বালিয়াহালট স্কুল মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শিক্ষক আরিফুজ্জামানকে মারধর করেন দপ্তরি।

আরিফুজ্জামান সদর উপজেলার ৪০ নম্বর হেমায়েতপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। অভিযুক্ত ৩ দপ্তরি হলেন, শহরের দক্ষিণ রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সজিব (৩০), চকপৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বাপ্পী (২৮) এবং কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রতন (৩০)।

শিক্ষক আরিফুজ্জামান ঘটনার বিচার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সদর উপজেলার বালিয়াহালট স্কুল মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও ক্রীড়া প্রতিযোগিতায় খেলা পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি দক্ষিণ রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সজিবকে খেলা শুরুর প্রান্তিক লাইন থেকে একটু দূরে সরে যেতে বলেন। এতেই দপ্তরি সজিব শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, এসময় নিজেকে শিক্ষক পরিচয় দিলে সজিব আরও ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি লাথি মারতে শুরু করেন। একপর্যায়ে অন্য দু’স্কুলের দপ্তরি বাপ্পী ও রতন এসে সজিবের সাথে যোগ দেন এবং তিনজন মিলে তাকে মাটিয়ে ফেলে উপর্যুপরি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। পরে দপ্তরিরা শিক্ষককে মারতে মারতে মাঠের বাইরে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন।

এসময় সদর উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাইদা শবনমসহ অন্যরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

লিখিত অভিযোগে শিক্ষক আরিফুজ্জামন আরও উল্লেখ করেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এগিয়ে আসার পর তার সামনেই সজিব তার বুকে লাথি মারেন।

শিক্ষককে মারধরের বিষয়টি জানাজানি হলে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার ছুটির দিন শিক্ষকরা সদর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন এবং অভিযুক্ত ৩ দপ্তরির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় সদর উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাইদা শবনমসহ সব উপজেলার সহকারি শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক মির্জা আনোয়ারুল হক, একরামুল কবির মামুন, মো. জাকির হোসেন, মারুফ হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রধান শিক্ষক বলেন, এসব দপ্তরির অধিকাংশই রাজনৈতিক সুপারিশে নেওয়া হয়েছে। এজন্য এরা স্কুলে সবার সাথেই দুর্ব্যবহার করেন। অনেকে ভয়ে নিরবে সহ্য করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো. ইউসুফ রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব দপ্তরি স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে বার্ষিক চুক্তিভিত্তিক নিয়োগ হয়ে থাকে। তাদের অনেকের বিরুদ্ধে স্থানীয় প্রভাবসহ নানা অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আমার পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব তা নেওয়া হবে।

Tags: পাবনাশিক্ষক লাঞ্ছিতসরকারি প্রাথমিক বিদ্যালয়
Previous Post

বিএনপির ভুল রাজনীতি ও জো বাইডেনের চিঠি

Next Post

কৃষকদের জন্য বিনামূল্যে অত্যাধুনিক কৃষি উপকরণ বিতরণ

Next Post
কৃষকদের জন্য বিনামূল্যে আধুনিক কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকদের জন্য বিনামূল্যে অত্যাধুনিক কৃষি উপকরণ বিতরণ

বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত, আলোচনা ও পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT