চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 25, জুলাই 2023
in স্পোর্টস
A A
প্রয়াত ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রফিকুল ইসলাম টিপু (ফাইল ফটো)

নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর।

মরহুমের নামাজে জানাজা বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

টিপুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা শোক প্রকাশ করেছে।

সত্তর দশক থেকে টিপু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন কয়েক যুগ। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক টিপু আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন।

সোমবার নিজ বাসায় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন টিপু। হাসপাতালে নেয়ার পর জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। একদিনের মধ্যেই মুত্যুর কোলে ঢলে পড়েন সর্বদা হাসিখুশি থাকা মানুষটি।

ক্রীড়া সংগঠক হলেও সাংবাদিকদের সঙ্গে দারুণ সখ্যতা ছিল তার। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে (বিএসজেএ) প্রায় প্রতিদিনই সময় কাটাতেন। টিপুর মৃত্যুর খবরে ক্রীড়া সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Tags: ক্রীড়া সংগঠকমৃত্যুলিড স্পোর্টস
Previous Post

নির্বাচন কমিশনকে সাত দিন সময় দিলাম: নুরুল হক নুর

Next Post

বাঘ দিবসের প্রচারণায় একসাথে হালুম-তিশা

Next Post
হালুম ও তিশা বাঘ দিবসের প্রচারণায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঘ দিবসের প্রচারণায় একসাথে হালুম-তিশা

সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, রোগীর অবস্থা আশঙ্কাজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT