চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনকে সাত দিন সময় দিলাম: নুরুল হক নুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 25, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
জনতা নির্বাচন কমিশনের জন্য সাত দিন সময় চেয়ে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন: নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে।

মঙ্গলবার ২৫ জুলাই দুপুরে বাংলামোটরে পুলিশি বাধায় নুরের দলের ইসি অভিমুখে পদযাত্রা শেষ হবার পর তিনি এসব কথা বলেন।

এরআগে পুলিশি বাধায় বাংলামোটর মোড়ে শেষ হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা। দুপুর ২টা ২০ মিনিটে পদযাত্রা শেষ করেন দলটির নেতাকর্মীরা। এরআগে বাংলামোটরে দলটির নেতাকর্মীরা এক ঘণ্টা অবস্থান নেয়। এসময় সেখানে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নুর বলেন, গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। দলের কার্যালয় খুলে দিতে হবে আগামী সাতদিনের মধ্যে। না হলে আমরা নতুন কর্মসূচি দেব।

আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে উল্লেখ করে নুর বলেন, প্রাথমিকভাবে বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি দেবে। পুলিশ যদি কর্মসূচিতে বাধা দেয়, হামলা করে তাহলে নেতাকর্মীরাও যা করার তাই করবেন।

গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় কেনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নুর বলেন, এরইমধ্যে কার্যালয় কেনার জন্য ৭৩ লাখ টাকার দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা এক থেকে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন কার্যালয় কিনব।

বিক্ষোভকারীদের সমর্থনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আওয়ামী লীগের টাকায় নয়। তাই এখন সময় আছে জনগণের কাতারে আসুন। এই সরকারের সময় শেষ।

নির্বাচন কমিশনকে প্রতিবাদলিপি দিতে দলের ৪ সদস্যদের একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে আজ যাবে বলেও উল্লেখ করেন নুর।এসময় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উর জামান ।

এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

Tags: গণঅধিকার পরিষদনুরুল হক নুরপদযাত্রাবাংলামোটর
Previous Post

ধ্যানমগ্ন বাবার এক চোখে পরীমণি, অন্য চোখে সজল!

Next Post

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু মারা গেছেন

Next Post
প্রয়াত ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু মারা গেছেন

হালুম ও তিশা বাঘ দিবসের প্রচারণায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঘ দিবসের প্রচারণায় একসাথে হালুম-তিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT