চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোযোগ দেয়ার ক্ষেত্রে সবার আগে অবশ্যই আসবে ফুটবল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, পটভূমিতে বইয়ের শেলফ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়ামন্ত্রী হওয়ার পর সকল ফেডারেশনকে নিয়েই আলাদাভাবে পরিকল্পনা সাজাচ্ছেন নাজমুল হাসান পাপন। অগ্রাধিকার ভিত্তিতে কোন খেলাগুলোকে নিয়ে মনোযোগ বেশি দিতে হবে, সেটি নিয়েও ভাবছেন। অর্ধশতাধিক ফেডারেশনের ভেতর সবচেয়ে বেশি মনোযোগ ফুটবলকেই দেয়া হবে, সেটি খোলামেলাভাবেই বললেন।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় যান ক্রীড়ামন্ত্রী। মঙ্গলবার বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত সেই বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় ফুটবল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন।

‘মনোযোগ দেয়ার ক্ষেত্রে সবার আগে অবশ্যই ফুটবল আসবে। এর চেয়ে জনপ্রিয় খেলা তো আর নেই। স্বাভাবিকভাবেই ফুটবলটা সবার আগে আসবে। প্রথম চেষ্টাই করতে হবে ফুটবলটাকে নিয়ে কিছু করা যায় কিনা। আমি বলছি না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চেষ্টা তো করতে হবে। আমার ইচ্ছাটা হচ্ছে, চেষ্টা করে দেখি। আমাদের যদি মনে হয় ফুটবল ফেডারেশনের কথাগুলো যৌক্তিক এবং আমাদের পক্ষে করা সম্ভব মনে হয়, সেগুলোই করার অঙ্গীকার করব। একটা কিছু প্রতিজ্ঞা করে যদি পূরণ করতে না পারি, তাহলে তো বলে লাভ নাই।’

‘ক্রিকেট ছাড়া আমাদের মোট ৫৫টার মতো ফেডারেশন। অনেক ফেডারেশন আছে , এগুলো নিয়ে যদি বাংলাদেশের সবাইকে জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন ৯৫ শতাংশ মানুষ এসবের নামই শোনেনি। ওগুলো নিয়ে আমরা যতই চেষ্টা করি, কিছু তো করতে পারব না। মানে আহামরি কিছু করতে পারব না। কিছু ফেডারেশনকে আমাদের অগ্রাধিকার দিতে হইবে। বের করতে হবে কোন খেলাগুলোকে আমাদের মনোযোগ দেয়া দরকার। ’

ফুটবলে মেয়েদের ভালো পারফরম্যান্সের প্রশংসাও করেন নাজমুল হাসান। সাবিনা-মারিয়াদের নিয়ে আত্মবিশ্বাসী কন্ঠে বলেন, ‘এই যে মেয়েরা এত ভালো খেলছে ফুটবলে, এটাও তো বড় ব্যাপার। আমি নিশ্চিত, কোথাও যদি বলি মেয়েদেরকে স্পন্সর করার জন্য, কোনো অভাব হবে না।’

অতীতে ফুটবল ও হকিসহ বিভিন্ন খেলায় সরকারি প্রতিষ্ঠানগুলো দল বানিয়ে অংশ নিতো। এখন আর তাদের প্রতিযোগিতায় অংশ না নেয়ার বিষয়ে ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

বিষয়টি নিয়ে নাজমুল হাসানের ভাষ্য, ‘আমি এখনো সমস্যার মূল জায়গাটায় আছি। উনাদের মূল সমস্যাগুলো আগে শুনছি। সব শুনে আমাকে একটু স্টাডি করতে হবে। যে সমস্যাগুলো বলছে, এটা নিয়ে কিছু করা যায় কিনা, সম্ভব কিনা, তা দেখছি। সমাধানের সময়সীমা ঠিক করতে হবে। যারা অংশগ্রহণ করছিল, আস্তে আস্তে সরে যাচ্ছে। আমার ধারণা তাদেরকে আনাটা খুব কঠিন ব্যাপার না। সবকিছু নির্ভর করে আসলে… ওদের আগ্রহ ও আত্মবিশ্বাসটা বাড়াতে হবে।’

Tags: কাজী সালাউদ্দিনক্রীড়ামন্ত্রীনাজমুল হাসান পাপনফুটবলবাফুফেবারিধারাবিসিবিলিড স্পোর্টস
Previous Post

হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিলেন মেসি

Next Post

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

Next Post
বাংলাদেশের ফুটবল দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

নিপ্পন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৃত্যুর সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপ্পন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT