চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমপূর্ব প্রীতি ম্যাচে হংকং একাদশের সঙ্গে ৪-১ গোলে ইন্টার মিয়ামি জয় পেলেও খেলা হয়নি সবচেয়ে বড় বিজ্ঞাপন লিওনেল মেসির। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন হংকংয়ের দর্শকরা। এমনকি টিকেট ক্রয়ের অর্থও ফেরত চেয়েছেন তারা। এমন বাস্তবতায় মেসি জানালেন, সেই ম্যাচে খেলতে না পারার কারণ।

জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বুধবার একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির ইন্টার মিয়ামি। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, ‘এটা সত্যি দুর্ভাগ্যজনক আমি হংকংয়ে খেলতে পারিনি। ফুটবলে দুর্ভাগ্যজনকভাবে এমনটা হয়ে থাকে। ম্যাচ এমন পরিস্থিতি তৈরি হয় যখন অনেক সময় খেলা সম্ভব হয় না।’

‘সৌদি আরবে প্রথম ম্যাচ খেলার সময় আমি জয়েন্ট পেশিতে অস্বস্তি অনুভব করি। যে কারণে মাঠ থেকে উঠে যাই। ওখানে দ্বিতীয়টিতে দেখতে চেয়েছিলাম কী রকম বোধ করি। কারণ, এমআরআই করানোর পর জানতে পেরেছিলাম আমার জয়েন্ট পেশিতে ফোলা আছে। কোনো চোট না থাকায় সেই ম্যাচে আমি খেলার চেষ্টা করেছিলাম।’

‘হংকংয়ে আমরা খোলা মাঠে অনুশীলন করি। সেই সময় অনেক মানুষ আমাদের দেখতেও এসেছিল। এ ছাড়া শিশুদের নিয়েও একটা পর্ব ছিল। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু আমার জয়েন্টে অস্বস্তি ছিল এবং খেলাটা আমার জন্য কষ্টকরই ছিল। দুর্ভাগ্যজনকভাবে ফুটবলে এমন ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে। আমাদের চোট থাকতে পারে। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে।’

হংকংয়ের পর মেসিদের পরবর্তী প্রীতি ম্যাচ ভিসেল কোবের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে ৩৬ বর্ষী মেসি বলেছেন, ‘আমি এখনও জানি না খেলতে পারবো কিনা। আগের তুলনায় অনেক ভালোবোধ করছি। তবে আমি খেলতে চাই।’

Tags: জাপানমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহংকং
Previous Post

ভোটের মাঠে নওয়াজকে আউট করতে পারবেন ইমরানের পিটিআই?

Next Post

মনোযোগ দেয়ার ক্ষেত্রে সবার আগে অবশ্যই আসবে ফুটবল

Next Post
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, পটভূমিতে বইয়ের শেলফ. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোযোগ দেয়ার ক্ষেত্রে সবার আগে অবশ্যই আসবে ফুটবল

বাংলাদেশের ফুটবল দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT