ক্রমেই বাড়তে থাকা ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে হাসপাতালগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, একেবারে শেষ মুহূর্তে নানান জটিলতা নিয়ে ভর্তি হয় অনেক ডেঙ্গু রোগী। এ’কারণে অনেক ক্ষেত্রে প্রাণহানি এড়ানো যায় না। মৃত্যুঝুঁকি এড়াতে নিবিড় পর্যবেক্ষণ এবং রোগী বৃদ্ধির আশঙ্কায় অতিরিক্ত একশ’ শয্যার প্রস্তুতি রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।








