তৃতীয় দফা সংলাপের পর রাজনৈতিক দলগুলো মনে করছে তাদের প্রস্তাবনায় যথেষ্ট আন্তরিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বিএনপি মনে করছে, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেয়ার দাবির ইস্যুতে সরকারও একমত। অন্য রাজনৈতিক দলগুলো মনে করছে এভাবে ধারাবাহিক আলোচনায় যে কোন ইস্যুতেই ঐক্যমতে পৌঁছানো সম্ভব। সরকার বলেছে ৩ মাস পর সংস্কার কমিশনগুলোর দেয়া রিপোর্টের ভিত্তিতেই রোডম্যাপ দেয়া হবে।








