চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সামাজিক বৈষম্য বিলুপ্ত হচ্ছে: স্পিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 03, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্পিকার ও নারী প্রতিনিধি বৈঠকে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন: সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে সামাজিক বৈষম্য বিলুপ্ত হচ্ছে।

তার সাথে আজ সংসদ ভবনে সামাজিক উন্নয়ন সংস্থা হেকস ইপার বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, কোভিডকালীন বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবনমানের নিরাপত্তার সুব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশন উন্নয়ন, আদিবাসী মেয়েদের বাইসাইকেল সরবরাহ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তাদের মূল স্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর বিচক্ষণ পদক্ষেপের কারণে করোনা মহামারিকালীন সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে ডোরা চৌধুরী বলেন, ২০০৬ সাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষকে মূল স্রোতে আনতে হেকস ইপার কাজ করছে। বর্তমান সরকার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামাজিক উন্নয়নে সরকার সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। ইউনিয়ন-উপজেলা-জেলা পর্যায়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসকল কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন।  প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নারীসহ সংশ্লিষ্টদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এপিপিজির মহাসচিব শিশির শীল উপস্থিত ছিলেন।

Tags: স্পিকার
Previous Post

কোটি টাকা নিয়ে সমঝোতা গুজব বলছেন আইনজীবী

Next Post

নেত্রকোনায় বণ্যাকবলিতদের মাঝে জাকের পার্টির ত্রাণ বিতরণ

Next Post

নেত্রকোনায় বণ্যাকবলিতদের মাঝে জাকের পার্টির ত্রাণ বিতরণ

Bangladesh officials pay tribute at a memorial ceremony with a floral wreath. Channel i News - চ্যানেল আই নিউজ

মুকুল বোসের মরদেহ দেশে পৌঁছেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT