চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকুল বোসের মরদেহ দেশে পৌঁছেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 03, জুলাই 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
Bangladesh officials pay tribute at a memorial ceremony with a floral wreath. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ দেশে পৌঁছেছে।

আজ রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে ঢাকায় এসে তাঁর মরদেহ পৌঁছায়।

মুকুল বোসের মরদেহ বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে কর্ণেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য পংকজ নাথ এমপি, মুকুল বোসের মেয়ে নাতাসা বোস প্রমুখ।

শনিবার ভোর পাঁচটা বিশ মিনিটে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকুল বোস মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আগামীকাল সোমবার ৪ জুলাই সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়াও ১২ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং সাড়ে ১২ টায় জগন্নাথ হলে মুকুল বোসের মরদেহে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তার শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

মুকুল বোস গত ১৬ মে ঢাকার রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারিকেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর পরে ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় মুকুল বোসকে। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুলবোসও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও ২০১৭ সালের ৮ জানুয়ারি তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করেন সভাপতি শেখ হাসিনা। এরপর একই বছর ৩১ জানুয়ারি মুকুল বোসকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

Tags: আওয়ামী লীগবিমানবন্দরমুকুল বোসমৃত্যু
Previous Post

নেত্রকোনায় বণ্যাকবলিতদের মাঝে জাকের পার্টির ত্রাণ বিতরণ

Next Post

বুমরাহ-সিরাজের তোপে চালকের আসনে ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুমরাহ-সিরাজের তোপে চালকের আসনে ভারত

বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন-মোসাদ্দেককে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT