চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 পূর্বাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই একদিকে যখন বিশ্বজয়ের উল্লাসে ফেটে পড়ল স্পেন, অন্যদিকে তখন আকাশি-সাদা শিবিরে নেমে এল এক নিস্তব্ধতা। বিশ্বকাপের মহারণে স্পেনের কাছে ১-০ ব্যবধানের এই হারে বিশ্বজয়ের মুকুট হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। তবে শিরোপা হারানোর বিষাদময় দিনেও কোনো অজুহাত না খুঁজে স্পেনের শ্রেষ্ঠত্বকে মাথা পেতে নিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘হারের অনুভূতিটা অবশ্যই কষ্টের, কিন্তু আমরা আমাদের সর্বস্বটাই মাঠে উজাড় করে দিয়েছি। কীভাবে আমরা এতটা পথ পেরিয়ে এখানে এসে পৌঁছেছি, তা নিয়ে আমার অনেক কিছুই বলার আছে, তবে এখন আর সেসব ভেবে লাভ নেই। এই ছেলেদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, যারা আবারও একটা ফাইনাল খেলল এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল। দিনশেষে স্পেনই আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে এই দলটাকে নিয়ে আমার দারুণ সব স্মৃতি থেকে যাবে। এত দূর আসতে পারাটা যে কতটা কঠিন, সেই অর্জনকে আমাদের সম্মান জানানো উচিত।’

হারলেও অবশ্য দুই বিশ্বকাপে ফাইনালের মঞ্চে পৌঁছানোকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি, ‘আমাদের এই সত্যিটা স্বীকার করতেই হবে যে, টানা দ্বিতীয়বার ফাইনালের এই চূড়ায় উঠতে পারাটাই অনেক বড় বিষয়।’

স্পেনের বিপক্ষে হার স্বাভাবিকভাবেই নিয়েছেন স্কালোনি। বলেছেন, ‘জয়ের আনন্দে আমরা যেমন এক থাকি, হারের বিষাদকেও একইভাবে সম্মান জানানো উচিত। আমরা মেনে নিচ্ছি যে আজ আমরা হেরেছি। তবে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি। একেবারে শেষ মুহূর্তে এসে হয়তো আমরা খেই হারিয়ে ফেলেছি, কিন্তু খেলোয়াড়েরা আজ মাঠে যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছে-তা আমাদের দেশের মানুষ এবং তরুণদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। ফুটবল আপনাকে হারাবে, আবার আপনাকে সেখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে।’

শেষ মুহূর্ত পর্যন্ত শিষ্যদের এমন আত্মত্যাগে গর্বিত স্কালোনি যোগ করেন, ‘শেষ মুহূর্তগুলোর কথা আমার স্পষ্ট মনে আছে, কারণ ফাইনালের এই জায়গায় পৌঁছানো কতটা কষ্টের, তা কেবল আমরাই জানি। ট্রফিটা আমরাই উঁচিয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু এই ছেলেদের প্রতি ধন্যবাদ ছাড়া আমার আর কিছুই বলার নেই। আপনি ভালো খেলতে পারেন কিংবা খারাপ, কিন্তু যখন কেউ মাঠে এভাবে নিজের সবটুকু ঢেলে দেয়-তখন তাকে আর দোষ দেওয়ার কোনো সুযোগ থাকে না।’

Tags: আর্জেন্টিনাইয়ামালফাইনালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

ইতিহাস গড়ে এমবাপের দ্বিতীয় গোল্ডেন বুট

Next Post

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

Next Post
স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জয়ে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছেন ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT