চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ে এমবাপের দ্বিতীয় গোল্ডেন বুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 পূর্বাহ্ন 20, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় এমবাপে গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কাইলিয়ান এমবাপে। টুর্নামেন্টে ১০ গোল করে তিনি দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম।

২০২২ বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপে। এবার আট ম্যাচে ১০ গোল করে তিনি শীর্ষে থাকেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেন ৮ গোল। ফাইনালে গোল করতে না পারায় এমবাপেকে আর ছোঁয়া হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

১৯৭০ সালে পশ্চিম জার্মানির জার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে এক আসরে ১০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন এমবাপে। বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি গোল আছে শুধু হাঙ্গেরির সান্দর কোচিশের (১১ গোল, ১৯৫৪) এবং ফ্রান্সের জুস্ত ফঁতেনের (১৩ গোল, ১৯৫৮)।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন এমবাপে। ২২ ম্যাচে তার গোল এখন ২২টি। ৩৪ ম্যাচে ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন লিওনেল মেসি।

গোলের পাশাপাশি দুজনেরই অ্যাসিস্ট ছিল সমান ৪টি করে। তবে শেষ তিন ম্যাচে গোলশূন্য থাকায় গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়েন মেসি।

Tags: এমবাপেগোল্ডেন বুটফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

Next Post

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

স্পেনের ফুটবল দল বিশ্বকাপ জয়ে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT