চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডপ্রিয় প্রোটিয়া ব্রিটজকের আরেকটি রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 22, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ক্রিকেটার ব্রিটজকার ব্যাটিং করে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের একটি মুহূর্ত

মাঠে নামলেই রানবন্যা বইয়ে দিচ্ছেন সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ম্যাথু ব্রিটজকে। ওয়ানডে অভিষেকের পর চার ম্যাচের সবকটিতে হাফ-সেঞ্চুরি পেলেন ২৬ বর্ষী প্রোটিয়া। ওয়ানডে ইতিহাসে প্রথম চার ম্যাচের সবকটিতে ফিফটির রেকর্ড গড়েছেন ব্রিটজকে।

কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলেন ব্রিটজকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পোটিয়া দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার অপেক্ষায় অস্ট্রেলিয়া।

চার ফিফটিতে ওয়ানডে ক্যারিয়ার আরও একজন শুরু করেছিলেন, ভারতের নভোজ্যাৎ সিং সিধু। ১৯৮৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল তার ওয়ানডে ক্যারিয়ার। সিধু প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে ফিফটি পেয়েছিলেন। নিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নামতে হয়নি তাকে। অর্থাৎ, ম্যাচের হিসাবে না হলেও ইনিংসের হিসাবে তারও প্রথম চার ইনিংসে ফিফটি আছে। কিন্তু ব্রিটজকে প্রথম চার ম্যাচেই ব্যাটিংয়ে নেমে ফিফটি পেলেন।

ব্রিটজকের ওয়ানডে অভিষেক গত ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে ১৫০ রান আসে তার ব্যাট থেকে। এই সংস্করণে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড যেটি। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন তিনি। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় সাবেক ওপেনার।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড কাড়েন ব্রিটজকে। দুই ম্যাচে ২৩৩ রান আসে তার ব্যাটে, ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ব্যাটারও তিনি। হেইন্স ক্যারিয়ারে প্রথম দুই ইনিংসে করেছিলেন ১৯৫ রান।

পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫৭ রান। তাতে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম তিন ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন। শুক্রবার ৮৮ রানের ইনিংসসহ প্রথম চার ইনিংসেও তার রানই সর্বোচ্চ। এই চার ইনিংসে ব্রিজটকে করেছেন ৩৭৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮০ রান টেম্বা বাভুমার।

Tags: অস্ট্রেলিয়াপাকিস্তানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

এক নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন শাকিব!

Next Post

মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান ও সাকিব আল হাসান আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পছন্দ’ নয় তাই শ্রেয়াসকে নেননি গম্ভীর, দাবি সাবেকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT