চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদাকে ফিরিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল, অভিষেকের অপেক্ষায় ৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের কাপের জন্য দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করামকে। প্রায় দশ মাস পর চোট থেকে ফিরে ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া বিশ্বকাপ দলের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। প্রোটিয়াদের দলে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় রয়েছেন সাত খেলোয়াড়। 

রাবাদার সাথে দলে জায়গা দেওয়া হয়েছে আরও পাঁচ পেসারকে। তারা হলেন এইনরিখ নর্টজে, মার্কো জানসেন, করবিন বোস, লুনগি এনগিদি, ও কিওয়ানা মাপাখা। মাপাখা-বোসসহ প্রোটিয়াদের ১৫ সদস্যের দলের সাতজনের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবারের আসরে। ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং ডনোভান ফেরেইরা প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

সাউথ আফ্রিকার নিয়মিত অধিনায়ক মার্করামসহ বাকি সাত খেলোয়াড় ২০২৪ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন। যদিও শেষদিকে নাটকীয় পারফরম্যান্সে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল সূর্যকুমার যাদবের দল ভারত। অবসর ভেঙে অক্টোবরে দলে ফিরেছেন কুইন্টন ডি কক, তিনিও আছেন দলে।

তবে অবসর ঘোষণা করায় প্রথমবার দলে নেই মারকুটে ব্যাটার হেইনরিখ ক্লাসেন। এছাড়া বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন রেজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, তাবরাইজ শামসির মত তারকারা।

সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বোস, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, কিওয়ানা মাফাকা, ডেভিড মিলার, লুনগি এনগিদি, এইনরিখ নর্টজে, কাগিসো রাবাদা এবং জেসন স্মিথ।

Tags: ডি ককভারতমার্করামরাবাদালিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
Previous Post

শূন্য থেকে শীর্ষে, ১০ বছরে ‘বুম ফিল্মস’-এর বিস্ময়কর যাত্রা!

Next Post

ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

Next Post

ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT