চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত নেতা নজরুল হত্যার মূল হোতা সৌরভ গ্রেপ্তার

ফারুক হোসেন by ফারুক হোসেন
11:46 পূর্বাহ্ন 19, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ, গাইবান্ধা, জনপদ
A A
নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ও জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যা মামলার মূল হোতা রিফাত মণ্ডল সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রিফাত নাকাই ইউনিয়নের হরিরপুর গ্রামের সামিউল ইসলামের পুত্র এবং নাকাইহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আজ (১৯ আগস্ট) মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম থানার হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টার থেকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত পুলিশকে জানায়, নজরুল ইসলামের দোকানে চুরির ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ঘটনার জেরে ক্ষোভ থেকে একাই ধারালো ছুরি দিয়ে নজরুলকে হত্যা করেন তিনি।রিফাতের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত নজরুলের দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

উল্লেখ্য, গত রোববার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নজরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের সন্তান এবং ওয়ার্ড জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।

নজরুল ইসলামের হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

Tags: জামায়াত নেতাহত্যাকাণ্ড
Previous Post

রেমিট্যান্সে চাঙাভাব, ১৭ দিনে এসেছে ১৪২ কোটি ডলার

Next Post

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন সাত বছরের মধ্যে সর্বনিম্ন

Next Post
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাজেট পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন সাত বছরের মধ্যে সর্বনিম্ন

কিংবদন্তী জহির রায়হানের জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT