চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী জহির রায়হানের জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 19, আগস্ট 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A

বাঙলা চলচ্চিত্রের ইতিহাসে জহির রায়হান এক অনিবার্য নাম। তিনি শুধু একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন তা নয়, একই সঙ্গে ছিলেন লেখক, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অগ্রসেনানী। বাঙালি জাতির ইতিহাস, রাজনীতি ও সংগ্রামের গভীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার প্রতিটি কাজে। জহির রায়হানের জন্মদিন আজ।

১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে এস সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে। ছাত্রজীবন থেকেই তার সাহিত্যিক প্রতিভার প্রকাশ ঘটে। ১৯৫০-এর দশকে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং পাশাপাশি গল্প, উপন্যাস লেখায় মনোনিবেশ করেন। তার লেখা উপন্যাস ‘আরেক ফাল্গুন’, ‘হাজার বছর ধরে’ ও ‘বরফ গলা নদী’ বাংলা সাহিত্যের অমূল্য রত্ন হিসেবে বিবেচিত।

১৯৬০-এর দশকে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল ‘কখনো আসেনি’। এরপর তিনি ‘বাহানা’, ‘সোনার কাজল’, ‘জীবন থেকে নেয়া’সহ একাধিক কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন।

তার চলচ্চিত্র ছিল জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ, সমাজ সচেতন এবং অসাধারণ শৈল্পিকতায় ভরপুর। তিনি ছিলেন বাস্তবতাকে ক্যামেরার চোখে তুলে ধরার অকুতোভয় কারিগর।

১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জীবন থেকে নেয়া’ ছবিটি পাকিস্তানি স্বৈরশাসনের প্রতীকী রূপ হিসেবে নির্মাণ করেন। ছবির মূল উপজীব্য ছিল এক পরিবারের একনায়কতান্ত্রিক আচরণ, যার মাধ্যমে পাকিস্তান সরকারের দমননীতি তুলে ধরা হয়।

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে তিনি নির্মাণ করেন তথ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, যা বিদেশি গণমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলে। এতে তুলে ধরা হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা, বাঙালির প্রতিরোধ এবং শরণার্থী সংকটের হৃদয়বিদারক চিত্র।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধ শেষে জহির রায়হান তার নিখোঁজ ভাই, শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে বের হন ১৯৭২ সালের জানুয়ারিতে। সেই খোঁজেই তিনি ঢাকার মিরপুরে যান, যা তখনো রাজাকার ও বিহারিদের নিয়ন্ত্রণে ছিল। সেখানেই তিনি নিখোঁজ হন এবং আর কখনো ফিরে আসেননি।

Tags: কিংবদন্তীজহির রায়হাননিখোঁজবাংলা সাহিত্য
Previous Post

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন সাত বছরের মধ্যে সর্বনিম্ন

Next Post

টাইগারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি

Next Post
বিসিবি সভাপতি টাইগারদের সঙ্গে বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT