চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর স্বপ্ন অনেক বড়, হতে চান চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 03, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার মাঠে ব্যাটিং প্রস্তুতিতে, স্পোর্টস নিউজ. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গী হয়েছেন সৌম্য সরকার। আগের তিন আসরে আলো ছড়াতে পারেননি টপঅর্ডার ব্যাটার। সাফল্য ছিল না বাংলাদেশেরও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলা বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সৌম্য। টাইগাররা আগের আট বিশ্বকাপে কখনও সেমিফাইনালের মঞ্চে পা রাখতে না পারলেও সৌম্য স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার। ২০২৪ বিশ্বকাপ স্মরণীয় করতে দলকে উপহার দিতে চান ভালো কিছু।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। সোমবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন সৌম্য সরকার।

‘আমি তো সবসময় উপরের দিকে দেখি, স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল খেলার কথা বললে আমি বলব ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো-খারাপের উপর ফলাফল নির্ভর করবে।’

‘কিন্তু স্বপ্ন বড় দেখাটা গুরুত্বপূর্ণ বিষয়। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত সবকিছুই থাকে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেয়ার। আগের বিশ্বকাপে তেমন ভালো কিছু করতে পারিনি, এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই।’

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১০ জুন সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ‘ডি’ গ্রুপে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দ্য গ্রিন রেড স্টোরিবাংলাদেশ২৪বিসিবিলিড স্পোর্টসসৌম্য
Previous Post

অবন্তিকার মামলার অগ্রগতি নেই, বিচার নিয়ে মায়ের শঙ্কা

Next Post

মুম্বাইয়ের রাস্তায় ১০০ শিল্পী নেচে জানালেন ‘হীরামান্ডি টু’র খবর!

Next Post
বর্ণিল পোশাক পরা নৃত্যশিল্পী একটি ঐতিহ্যবাহী নাচের পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের রাস্তায় ১০০ শিল্পী নেচে জানালেন 'হীরামান্ডি টু'র খবর!

অস্ত্রসহ গ্রেপ্তার তিন যুবক ও পুলিশ সদস্যরা ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধানসহ ৩ জন অস্ত্রসহ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT