চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের রাস্তায় ১০০ শিল্পী নেচে জানালেন ‘হীরামান্ডি টু’র খবর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 03, জুন 2024
in বিনোদন
A A
বর্ণিল পোশাক পরা নৃত্যশিল্পী একটি ঐতিহ্যবাহী নাচের পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে এই মুহূর্তের সবচেয়ে সফল এবং আলোচিত শো-গুলোর একটি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি।’ এবার আসছে ‘হীরামান্ডি টু’। সোমবার সেই খবরই জানালো নেটফ্লিক্স,

সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, হীরামান্ডি টু’-যখন আসবে’।

এক বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শো-টি। সেজন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সাথে জানাচ্ছি যে সিজন টু নিয়ে আমরা ফিরবো।’

অবিভক্ত ভারতের লাহোরের ইতিহাস-সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। সিরিজটিতে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লীর গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো। পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ এটি। আট পর্বের সিরিজটি আইএমডি রেটিংয়েও আছে ভালো অবস্থানে।

‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, ফারদিন খান, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: নেটফ্লিক্সহীরামান্ডি
Previous Post

সৌম্যর স্বপ্ন অনেক বড়, হতে চান চ্যাম্পিয়ন

Next Post

কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধানসহ ৩ জন অস্ত্রসহ গ্রেপ্তার

Next Post
অস্ত্রসহ গ্রেপ্তার তিন যুবক ও পুলিশ সদস্যরা ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধানসহ ৩ জন অস্ত্রসহ গ্রেপ্তার

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, শান্তিপূর্ণ পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতকে নিয়ে ফখরুলের মন্তব্যের তীব্র সমালোচনা কাদেরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT