চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করে গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 11, মার্চ 2023
in বিনোদন
A A
বর্ণ চক্রবর্তী ও অন্য একজন শিল্পীর ছবি, সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করে গান বাঁধলেন সহপাঠীবন্ধু সাংবাদিক জুবায়ের রহমান চৌধুরী। ‘রাঙা পরী’ শিরোনামের এই গানটি প্রয়াত শিল্পীকে উৎসর্গ করে লেখা বলে জানান জুবায়ের।

দেশ-বিদেশের জনপ্রিয় সব ডিজিটাল প্লাটফর্মে ইতোমধ্যে মুক্তি পেয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন সুলতান মাহমুদ ও বৃষ্টি দোলা। শিল্পী সুলতান মাহমুদের নিজস্ব ইউটিউব চ্যানেলেও গান ভিডিওটি দেখা যাচ্ছে।

জুবায়ের রহমান চৌধুরীর লেখা গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন এবং সুর করেছেন তারেক আহসান।

গীতিকার জুবায়ের রহমান চৌধুরী বলেন, আমার স্কুল জীবনের সহপাঠী, সংগীতশিল্পী প্রয়াত বর্ণ চক্রবর্তীর অনুপ্রেরণায় গান লিখা শুরু করি। তারই সংগীতায়োজনে ২০১২ সালে ‘বর্ণ উইথ কালারস-১’ ‌অ্যালবামে দেব চক্রবর্তীর কণ্ঠে ‘কাছে আসার ইচ্ছে থেকে’ গানটি প্রকাশ পায়। এর পর ২০১৪ সালে বর্ণ চক্রবর্তীর কণ্ঠে মুক্তি পায় ‘ভেজা মন’ শিরোনামের একটি গান।

তিনি আরও বলেন, ‘রাঙা পরী’ গানের কথা ২০১৫ সালের মার্চে লিখেছি। এই গানটি বর্ণ চক্রবর্তীর জন্যেই লিখা হয়েছিল। ২০২১ সালের ১৭ জুলাই করোনাভাইরাসের ভয়াল থাবায় পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ণ। তাই ‘রাঙা পরী’ গানটি বন্ধু বর্ণ চক্রবর্তীকে উৎসর্গ করেছি।

কণ্ঠশিল্পী সুলতান মাহমুদ বলেন, শিল্পী বৃষ্টি দোলার সঙ্গে দ্বৈতকণ্ঠে আমার এই নতুন গানটি দর্শক-শ্রোতাদের ভিন্ন এক অনুভূতি দেবে। আশা করি,সংগীতপ্রিয় মানুষের মনে গেঁথে থাকবে গানটি।

গানের ভুবনে তরুণ তুর্কি ছিলেন বর্ণ চক্রবর্তী। বাবা-মা গানের মানুষ। তাই ছোটবেলা থেকে গানের ভেতরে তার বেড়ে ওঠা। চারুকলায় উচ্চতর ডিগ্রি নিয়েও তার পরিচিতি তিনি গানের মানুষ। ২০১২ সাল থেকে নির্মাণ করে চলেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।

২০২১ সালের ১৭ জুলাই রাজধানীর রামপুরার একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত বর্ণ চক্রবর্তী সাত দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর তিন মাস আগে মুক্তি পায় এই সংগীত পরিচালকের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।

Tags: গানপ্লাটফর্মবর্ণ চক্রবর্তীসংগীতশিল্পী
Previous Post

শখ থেকে কুকুর প্রশিক্ষক

Next Post

বিবিসিকে সাক্ষাৎকার দেবে না সিটি-লিভারপুল ও চেলসিসহ ১২ ক্লাব

Next Post
বিবিসি স্পোর্টসের লোগোসহ মাইক্রোফোন, সংবাদ প্রচারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসিকে সাক্ষাৎকার দেবে না সিটি-লিভারপুল ও চেলসিসহ ১২ ক্লাব

হলিউডের অস্কার মঞ্চে নাটু নাটু গানের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'নাটু নাটু' গানে অস্কারের মঞ্চ মাতাবেন হলিউড অভিনেত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT