চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাটু নাটু’ গানে অস্কারের মঞ্চ মাতাবেন হলিউড অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 11, মার্চ 2023
in বিনোদন
A A
হলিউডের অস্কার মঞ্চে নাটু নাটু গানের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক রেকর্ড গড়ছে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। ভারতের মন জয় করে ইতোমধ্যেই ৯৫তম একাডেমি পুরস্কারের ‘সেরা মৌলিক গান’ এর জন্য মনোনীত হয়েছে গানটি। এবার সেই গানেই মাতবে অস্কারের মঞ্চ।

তবে ছবির মত জুনিয়র এনটিআর কিংবা রাম চরণ নয় বরং ‘নাটু নাটু’ গানে অস্কারের মঞ্চে পারফর্ম করবেন আমেরিকান অভিনেত্রী ও নৃত্যশিল্পী লরেন গটলিব।

শুক্রবার (১০ মার্চ) একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে লরেন আসন্ন অস্কারের মঞ্চে তার পারফর্মেন্সের ‘বিশেষ খবর’টি শেয়ার করেন।

ব্যাকগ্রাউন্ডে লস এঞ্জেলেসের আইকনিক হলিউড সাইনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লরেন লেখেন, ‘বিশেষ খবর!!! আগামী ১২ মার্চ আমি অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করছি!!! আমি এর থেকেও বেশি উত্তেজিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি সত্যিই সৌভাগ্যবতী!!!’

লরেনের সেই পোস্টে গায়ক-সংগীতশিল্পী বিশাল দাদলানি লিখেছেন, ‘ওয়াও লরেন গটলিব! এটা সত্যিই বিশাল!” এছাড়াও এক নেট-নাগরিক মন্তব্য করেন, ’হ্যাঁ!!! লরেন আমরা তোমার জন্য খুবই উত্তেজিত! তোমার নাচ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’

আমেরিকান অভিনেত্রী হলেও বলিউডে এর আগে কাজ করেছেন লরেন। ২০১৩ সালে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’ সিজন ৬-এ রানার-আপ হয়েছিলেন তিনি। সেই সঙ্গে তাকে দেখা গিয়েছিল বলিউড সিনেমা ‘এবিসিডি: এনি বডি ক্যান ডান্স’ এও।

সূত্র: পিঙ্কভিলা

Tags: আরআরআরজুনিয়র এনটিআররাম চরণ
Previous Post

বিবিসিকে সাক্ষাৎকার দেবে না সিটি-লিভারপুল ও চেলসিসহ ১২ ক্লাব

Next Post

নিরপেক্ষ ভোট হলে কতো আসন পাবে বিএনপি, জানালেন রুমিন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিরপেক্ষ ভোট হলে কতো আসন পাবে বিএনপি, জানালেন রুমিন

বাংলাদেশের রাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ‘রণক্ষেত্র’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT