চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের ভাইয়ের পক্ষে সরব হয়ে কটাক্ষের শিকার সোমি!

পরে দিলেন কড়া জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 22, আগস্ট 2025
in বিনোদন
A A
সোমি ও তার ভাইয়ের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি আমির খানকে নিয়ে এক বিষ্ফোরক দাবি করেছেন তারই ভাই ফয়সাল খান। যা নিয়ে তোলপাড় পুরো বলিউড। এবার আমির খানের ভাই ফয়সাল খানের পাশে দাঁড়িয়ে কটাক্ষের শিকার হলেন প্রাক্তন অভিনেত্রী সোমি আলি।

এ নিয়ে সোমি পরিষ্কার করলেন, কঠিন পরিস্থিতিতে থাকা কোন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভুল নয়। সেই মানুষ তার সম্পর্কে আগে কুমন্তব্য করে থাকলেও সকলের পাশে দাঁড়ানোই উচিত।

কটাক্ষের জবাবে কী বলেন সোমি? সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘‘ফয়সালের পক্ষে কথা বলার জন্য কটাক্ষের শিকার হচ্ছি। সকলকে আমি বলতে চাই, কেউ আপনার সম্পর্কে কোন এক সময় খারাপ কথা বলেছিল বলেই তার কঠিন পরিস্থিতিতে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত নয়। এর মধ্যে কোন ভন্ডামি নেই।’’

সোমির আরও বক্তব্য, কে তার সম্পর্কে আগে কী মন্তব্য করেছেন, তাতে কিছুই যায় আসে না তার। কিন্তু সেই মানুষটির লড়াইয়ে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। ‘‘আমি ফয়সাল বা যে কোন মানুষের পাশে দাঁড়াব যিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন’’, স্পষ্ট করেন সোমি।

আমিরের সঙ্গে কেমন সমীকরণ সালমানের প্রাক্তন প্রেমিকার? সোমির বক্তব্য, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে নিয়ে কোন মন্তব্য করার মতো ভাল করে তিনি চেনেন না। একটি মাত্র ফটোশুট তারা একসঙ্গে করেছিলেন। পেশাদারিত্বের সঙ্গে কাজ সারেন দু’জনেই, জানান সোমি।

মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন সোমি। তার দাবি, ইন্টার্নশিপের সময় সাইকিয়াট্রিক ওয়ার্ডে কাজ করেছিলেন তিনি। ফয়সাল  সাক্ষাৎকার নিয়ে তার দাবি, ‘‘আমি ফয়সালের সাক্ষাৎকার দেখেছি, ওকে দেখে বোঝা যায় যে, ও সজ্ঞানে কথা বলছেন এবং তিনি পুরোপুরি সুস্থ। সেই সময় সিজোফ্রেনিয়ার ওষুধ দিতে হত রোগীদের। সেই ওষুধ সুস্থ মানুষের শরীরে গেলে বিপুল ক্ষতির সম্ভাবনা থাকে। এই কাজটা আমার নীতিবিরুদ্ধ।’’

দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার পারিবারিক শিক্ষা। সোমির স্পষ্ট বক্তব্য, ‘‘যতক্ষণ না আমাকে কেউ শারীরিক ভাবে আঘাত করছেন, এবং আমি বুঝতে পারছি যে তিনি সমস্যায় আছেন, আমি তাদের হয়ে কথা বলব। আমরা কেউই নিখুঁত নই এবং আমিও নই।’’ যে কোন মানুষের সমস্যায় তিনি এগিয়ে আসবেন বলে স্পষ্ট করেন সোমি আলি। – মিড ডে

Tags: অভিনেত্রীআমির খানফয়সাল খানসোমি আলি
Previous Post

নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

Next Post

সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ

Next Post
বিভুরঞ্জন সরকার, একজন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, ছবি তোলা হয়েছে সবুজ গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো সমন্বিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি পরীক্ষা শুরু আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT