চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিভুরঞ্জন সরকার, একজন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, ছবি তোলা হয়েছে সবুজ গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী এই প্রবীণ সাংবাদিকের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন তার পরিবার।

আজ ২২ আগস্ট শুক্রবার ফেসবুক পোস্টে তার ভাই চিররঞ্জন সরকার জানান, আমার দাদা বৃহস্পতিবার সকাল ১০টায় বাসা থেকে বের হন অফিস যাওয়ার জন্য। পরে অফিস ও পরিচিত মহলে খোঁজ নিয়ে জানতে পারি-তিনি আজ কোথাও যাননি। কেউ তাকে দেখেনি। মোবাইল ফোনটিও বাসায় রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে আমরা রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বিভুরঞ্জন সরকার একজন সময়নিষ্ঠ মানুষ এবং প্রতিদিনের কাজের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতেন। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজ সংবাদে সামাজিক মাধ্যমে সাংবাদিক লেখক ও প্রাক্তন ছাত্রনেতাদের অনেকে উৎকণ্ঠা জানিয়ে পোস্ট দেন।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের জন্ম ১৯৫৪ সালে। ষাটের দশকের শেষ দিকে, স্কুল ছাত্র থাকাকালেই তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র, এবং সাপ্তাহিক মৃদুভাষণ-এ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিন-এ ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে তার রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে।

Tags: বিভুরঞ্জন সরকারসাংবাদিক
Previous Post

আমিরের ভাইয়ের পক্ষে সরব হয়ে কটাক্ষের শিকার সোমি!

Next Post

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি পরীক্ষা শুরু আজ

Next Post
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো সমন্বিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি পরীক্ষা শুরু আজ

আটলান্টিক মহাসাগরে হারিকেন এরিনের শক্তিশালী ঝড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিকেন এরিনের প্রভাবে আটলান্টিক উপকূলের কিছু অংশ প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT