চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা ছিলেন আমার রিয়েল লাইফ হিরো: সম্রাট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in বিনোদন
A A
বাবা ও ছেলে একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্যদের কাছে বাবা ছিলেন চলচ্চিত্রের হিরো। কিন্তু তিনি আমাদের কাছে ছিলেন রিয়েল লাইফ হিরো। ব্যক্তি জীবনে কতো স্ট্রাগল করে তিনি প্রতিষ্ঠা পেয়েছিলেন। সেগুলো তিনি আমাদের বলতেন। কোনো জিনিসের প্রতি কারো যদি একাগ্রতা থাকে, তাহলে মানুষ তার টার্গেটে পৌঁছাতে পারে। এটা বাবা প্রমাণ করে দেখিয়েছেন।’

নায়ক রাজ রাজ্জাকের ৮২তম জন্মদিবসের দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’ এ এমনটাই বললেন তার পুত্র ও এবং চিত্রনায়ক সম্রাট।

অনুষ্ঠানে সম্রাট ছাড়াও অতিথি ছিলেন গুণী অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম।

যতোদিন নায়ক রাজ বেঁছে ছিলেন, ২৩ জানুয়ারি রাজ পরিবারে একটা উৎসব থাকতো। এমনটা জানিয়ে সম্রাট আরও বলেন, ২৩ জানুয়ারি আমাদের বাড়িতে উৎসব হতো। সকালে ঘুম থেকে উঠার পর আব্বা ব্যস্ত হয়ে যেতেন। একজনের পর আরেকজন আসতো, ফুল, গ্রিটিংস। চ্যানেল আইয়ে যেতেন, এফডিসিতে যেতেন। এক ধরনের উৎসবেই দিন কেটে যেতো। সন্ধ্যার পর বাবা বাসায় ফেরার পর মূলত ফ্যামিলি টাইম শুরু হতো।

সেই সঙ্গে বাবার কাজ, স্মৃতি নিয়ে কথা বলেছেন অনুষ্ঠানে। বাবার পরিচালনায় যেমন কাজ করেছেন, তেমনি নিজের পরিচালনাতেও বাবা নায়ক রাজকে পেয়েছেন সম্রাট।

নায়ক রাজ্জাকের জন্মদিন ঘিরে টানা তিন দিন তাকে স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। রবিবার (২২ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হচ্ছে অনুষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে- নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, বিশিষ্টজনের স্মৃতিচারণ, এবং বিশেষ তারকাকথন।

২৪ জানুয়ারি শেষ হচ্ছে নায়ক রাজকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার। এদিন বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘আয়না কাহিনি’।

নায়করাজ রাজ্জাকের উল্লেখযোগ্য চলচ্চিত্র বেহুলা, আবির্ভাব, এতটুকু আশা, ময়নামতি, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, পীচঢালা পথ, নাচের পুতুল, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, বেঈমান, বাঁদী থেকে বেগম, অনন্ত প্রেম, অশিক্ষিত, বড় ভালো লোক ছিল, ছুটির ঘণ্টা, অভিযান, চন্দ্রনাথ, আয়না কাহিনী প্রভৃতি।

চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন। ২০১৫ সালে অর্জন করেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি নির্বাচিত হন।

কিংবদন্তি এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

Tags: অভিনয়নায়ক রাজরাজ্জাকলিড বিনোদনসম্রাটসিনেমাহাসান ইমাম
Previous Post

মেহেরপুরে তীব্র শৈত্যপ্রবাহে বোরো বীজতলা ক্ষতির মুখে

Next Post

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিভ্রাটে পাকিস্তান

Next Post
উচ্চ voltage লাইনে কাজ করছে দুইজন শ্রমিক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিভ্রাটে পাকিস্তান

উক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি জলাশয়, পারমাণবিক কেন্দ্রের টারবাইন ও কুলিং টাওয়ার দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্ত্র মজুত করছে: রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT