চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিভ্রাটে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উচ্চ voltage লাইনে কাজ করছে দুইজন শ্রমিক. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য এবং জ্বালানি সংকট মোকাবেলা করতে না করতেই এবার পাকিস্তকান সম্মুখীন বিদ্যুৎ সংকটের। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছে।

সোমবার ভোরে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় পাকিস্তানে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ বড় শহর করাচি, ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি হারায়, যার ফলে একটি বড় ধরণের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ সংকট ঠিক করার জন্য দ্রুত কাজ চলছে।

কোয়েটাসহ বালুচিস্তানের ২২টি জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেই সঙ্গে লাহোর, করাচির বিভিন্ন এলাকাও বিদ্যুৎহীন। ইসলামাবাদে ১১৭টি গ্রিড স্টেশনে বিদ্যুৎ একবারেই নেই। বিভ্রাট ঘটেছে পেশোয়ারেও।

দেশটির বিদ্যুৎমন্ত্রী খুররুম দস্তগীর গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকালে সিস্টেম চালু করার সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে।

বিদ্যুমন্ত্রী বলেন, ভোল্টেজ ওঠানামা করায়, একে একে পাওয়ার গ্রিড গুলো বন্ধ করে দেয়া হয়েছিল। এটি খুব বড় সংকট নয়। ইতিমধ্যেই দেশের কিছু গ্রিড চালু করা হয়েছে।

পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা প্রথম নয়। ২০২১ সালে যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণ পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছিল। এক দিন পর ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছিল।

Tags: পাকিস্তান
Previous Post

বাবা ছিলেন আমার রিয়েল লাইফ হিরো: সম্রাট

Next Post

ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্ত্র মজুত করছে: রাশিয়া

Next Post
উক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি জলাশয়, পারমাণবিক কেন্দ্রের টারবাইন ও কুলিং টাওয়ার দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্ত্র মজুত করছে: রাশিয়া

জাবির ক্যাম্পাসের সুন্দর দৃশ্য, গাছপালা ও ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ ফেব্রুয়ারি জাবির ৬ষ্ঠ সমাবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT