চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের হেলিকপ্টার দখল করলো সোমালিয়ার সন্ত্রাসীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোমালিয়ার সন্ত্রাসীরা হেলিকপ্টার দখল করে আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের হেলিকপ্টার

সোমালিয়ায় গালগাদুদ অঞ্চলে জাতিসংঘের একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর তা দখল করে নিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের যোদ্ধারা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মোগাদিসু ভিত্তিক কুলমিয়ে রেডিওর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সোমালি গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি মধ্য গালগাদুদ অঞ্চলের সন্ত্রাস-নিয়ন্ত্রিত এলাকা হিন্দেরে অবতরণ করে। পরে সন্ত্রাসী গোষ্ঠীটির যোদ্ধারা ক্রু এবং পণ্যসম্ভারের নিয়ন্ত্রণ নেয়।

তবে এ ঘটনায় জাতিসংঘ,  সোমালিয়ার ফেডারেল সরকার এবং আল শাবাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারের নিবন্ধন নম্বর, আরোহীর সংখ্যা এবং পণ্যসম্ভারের প্রকৃতি এখনও অজানা। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি হিরান অঞ্চল থেকে উইসিল অঞ্চলের দিকে যাচ্ছিল।

সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, আল শাবারে নিয়ন্ত্রিত এলাকায় ২০২৪ সালের জানুয়ারিতেও জাতিসংঘের ভাড়া করা একটি বিমান প্রায় একই জায়গায় ল্যান্ডিং করেছিল। পরবর্তীতে ক্রুরা নিখোঁজ হয়ে যায় এবং তাদের অবস্থান এখনও অজানা।

Tags: জাতিসংঘের হেলিকপ্টারসোমালিয়া
Previous Post

বোর্ড বা মোদি বলেননি, ট্রফি না নেয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের: সূর্যকুমার

Next Post

অসুরকে বিকৃতভাবে উপস্থাপন করায় পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

Next Post
পূজা উদযাপন পরিষদের প্রতিবেদন যেখানে অসুরের বিকৃত উপস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুরকে বিকৃতভাবে উপস্থাপন করায় পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

বাংলাদেশ নারী ওয়ানডে ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT