চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ওয়ানডে ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ১৩তম আসরের। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে এবারের আসর। ভারতের মাটিতে পাকিস্তান না খেলায় সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। এবারের আসর দিয়ে দ্বিতীয়বারের মত এই সংস্করণের বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা।

গৌহাটিতে মঙ্গলবার ভারত ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে গড়াবে এবারের আসর। এক মাসেরও বেশি সময়ের মহাযজ্ঞ শেষে ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে ম্যাচ দুটি হবে কলম্বোতে। অন্যথায় ম্যাচ দুটি গড়াবে নাভি মুম্বাইয়েল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।

আট দলের অংশগ্রহণে পাঁচটি ভেন্যুতে গড়াবে খেলা। ভেন্যুগুলো হল- ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, ভিশাখাপত্তম এবং শ্রীলংকার কলম্বো।

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। সরাসরি জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বের টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান।

লিগপর্বসহ এবারের বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ গড়াবে। লিগপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগপর্বের খেলা শেষ হবে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

১৯৭৩ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপ। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ আসর। আগের ১২ আসরের সবগুলোতেই খেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। এছাড়া একবার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ছাড়া কোন দলই নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। ভারত দু’বার একবার ওয়েস্ট ইন্ডিজ একবার ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি।

২০২২ সালে প্রথমবারের বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। প্রথম আসরে সাত ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পায় টিম টাইগ্রেস। লিগপর্বে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচটি বাংলাদেশ জিতে ৯ রানে।

এবার অতীতের সাফল্যকে ছাড়িয়ে যাবার লক্ষ্য বাংলাদেশের। ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আমরা অনভিজ্ঞ ছিলাম এবং বড় মঞ্চে জয়ের কৌশল জানতাম না। গত বিশ্বকাপের পর আমরা দেশে এবং বিদেশে অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি। তাই আমাদের অভিজ্ঞতা বেড়েছে। এখন আমরা বড় টুর্নামেন্টে ম্যাচ জয়ের কৌশল জানি। এবারের বিশ্বকাপে ভাল করার জন্য দলের সবাই মুখিয়ে আছি। এবার আমাদের ভাল করার সুযোগ আছে।’

আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে গৌহাটিতে খেলবে লাল-সবুজের মেয়েরা।

১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো ভারতের ভিশাখাপত্তমে খেলবে বাংলাদেশ। এরপর ২০ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে নাভি মুম্বাইয়ে খেলবে জ্যোতির দল।

Tags: জ্যোতিনারী ক্রিকেটবাংলাদেশভারতমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

অসুরকে বিকৃতভাবে উপস্থাপন করায় পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

Next Post

হামলার শিকার হিরো আলম, হাসপাতালে ভর্তি

Next Post
হিরো আলম হাসপাতালে ভর্তি, আহত অবস্থায় শুয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলার শিকার হিরো আলম, হাসপাতালে ভর্তি

খাগড়াছড়িতে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা, জনতাদের আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

কী হচ্ছে খাগড়াছড়িতে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT