চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বলে প্রতিপক্ষকে আটকাতে চান সোহাগ গাজী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় সোহাগ গাজী মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় সময় নতুন বলে ইনিংস শুরু করতে দেখা যায় সোহাগ গাজীকে। জাতীয় দল থেকে বহুদিন ধরে দূরে রয়েছেন তিনি। বিপিএলের গত দুই আসরেও ছিলেন না। এবারের বিপিএলে ফিরেছেন দুর্বার রাজশাহীর জার্সিতে। চলতি আসরে দলটি খুব একটা সুবিধাজনক স্থানে নেই দলটি। ঢাকা পর্বে তিন ম্যাচে জিতেছে কেবল একটিতে। সিলেট পর্বে এসে ঘুরে দাঁড়াতে চায় দলটি। সেইসঙ্গে প্রতিপক্ষ নতুন ইংনিস শুরু করে আটকাতে চান সোহাগ গাজী।

সোমবার সিলেট পর্বের শুরুর দিনে সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে রাজশাহী। তার আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলন সেরেছে দলটি। পরে সংবাদ সম্মেলনে এসে এমনটা জানান সোহাগ গাজী।

নতুন বলে ইনিংস শুরুর বিষয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ‘আগেও এই কাজগুলো করেছি আন্তর্জাতিক, বিপিএল, ঘরোয়াতে। নতুন বলে আমার ওপর ওই বিশ্বাসটা আছে বলেই হয়ত আমি নতুন বলে শুরু করি। চেষ্টা থাকবে কালকেও যদি নতুন বল পাই অবশ্যই চেষ্টা থাকবে তাদেরকে আটকানোর।’

বাঁহাতি ব্যাটারদের অফ স্পিন খেলতে একটু সমস্যা থাকে। কিন্তু আমি বলব সবদিকেই স্পিনারদের চ্যালেঞ্জ নেয়া উচিত, বিশেষ করে অফ স্পিনারদের সেটা ডানহাতি হোক বাঁহাতি হোক। ভালো একটা জায়গায় বল করলে বিশ্বের যেকোন ব্যাটারেরই সমস্যা হবে।’

মাঝের ২ বছর বিপিএল খেলেননি সোহাগ। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন পর তাকে দলে নেয় রাজশাহী। এ নিয়ে সোহাগ বলেন, ‘ভালো লাগারই কথা, কারণ প্রায় দুই বছর আমি বিপিএল খেলিনি। সেই হিসেবে ধন্যবাদ দিব রাজশাহীর মালিকদের আমাকে সুযোগটা করে দেয়ার জন্য। এসে প্রথম ম্যাচ খেলেছি, অবশ্যই ভালো লাগার মতোই। যদি জিততাম তাহলে আরও ভালো লাগতো।’

এনসিএল টি-টুয়েন্টি নিয়ে সোহাগ বলেন, ‘এটা তো ভালো একটা উদ্যোগ ছিল বিসিবির। আমাদের স্থানীয়দের জন্য একটা টুর্নামেন্ট করেছে। এটা আমাদের সহায়তা করেছে, এনসিএল টি-টোয়েন্টির পর অনেক খেলোয়াড়ই অনেক দলে যুক্ত হয়েছে। আমি মনে করি আমার জন্যও এটা কাজে দিয়েছে। এনসিএল টি-টোয়েন্টি দেখার পর হয়ত মনে করেছে আমাকে দরকার আছে দলে। আমি বলব এটা ভালো উদ্যোগ। এটা যদি চালু রাখে বিসিবি তাহলে আমি মনে করি আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য আরও সুযোগ বাড়বে।’

Tags: বরিশালবিপিএল-২০২৪রাজশাহীলিড স্পোর্টসসিলেটসোহাগ
Previous Post

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Next Post

নিজেদের সেরাটা খেলতে চায় বরিশাল

Next Post
বরিশালের ক্রিকেটাররা নিজেদের সেরাটা খেলতে চায়, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের সেরাটা খেলতে চায় বরিশাল

অভিনেতা প্রবীর মিত্রের ছবি, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT