চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের সেরাটা খেলতে চায় বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বরিশালের ক্রিকেটাররা নিজেদের সেরাটা খেলতে চায়, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের অন্যতম তারকা সমৃদ্ধ দল ফরচুন বরিশাল। শুরুটা ভালো হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। তবে তাতে হতাশ নন দলটির অন্যতম তারকা অলরাউন্ডার কাইল মায়ার্স। তার আশা শিগগিরই ছন্দে ফিরবে বরিশাল।

সোমবার সিলেট পর্বের শুরুর দিন দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। তার আগের দিন সংবাদ সম্মেলনে এমন বলেছেন ক্যারিবীয় তারকা ক্রিকেটার।

নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১৯৭ রান তাড়া করে জিতেছিল বরিশাল। দ্বিতীয় ম্যাচে রংপুরর রাইডার্সের বিপক্ষে ১২৪ রানে গুটিয়ে যায় দলটি। হঠাৎ ছন্দ পতনে হতাশ নন মায়ার্স।

তার মতে, ‘নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’

‘মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আশা করা যায় তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’

বিপিএলের গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন মেয়ার্স। গত বিপিএলের তুলনায় এবারের আসরে উইকেট আরও ভালো বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে সিলেটেও ভালো উইকেটের প্রত্যাশা তার।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একইরকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও উইকেট এমনই হবে।’

Tags: ফরচুন বরিশালবিপিএল ২০২৫মায়ার্সরাজশাহীলিড স্পোর্টসসিলেট
Previous Post

নতুন বলে প্রতিপক্ষকে আটকাতে চান সোহাগ গাজী

Next Post

অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

Next Post
অভিনেতা প্রবীর মিত্রের ছবি, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

প্রবীর মিত্রের ছবি, বৃদ্ধ বয়সে চিন্তিত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিমপুর কবরস্থানে শায়িত হবেন প্রবীর মিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT