চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন তরুণ নারী মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর শুরুতে ব্যবহার কমলেও এখন আবার তা বাড়তে শুরু করেছে। কোনো কোনো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকরের আগের সময়ের কাছাকাছি পৌঁছে গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিভাবকদের জন্য নিয়ন্ত্রণ সফটওয়্যার তৈরি করা প্রতিষ্ঠান কুস্টোডিওর বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। কুস্টোডিওর তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকরের পর অস্ট্রেলিয়ার শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রথম দিকে উল্লেখযোগ্য পতন দেখা যায়। তবে কয়েক মাস পর থেকেই ব্যবহারের হার আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে।

কুস্টোডিওর বিশ্লেষণে দেখা গেছে, ১০ থেকে ১২ বছর এবং ১৩ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে টিকটক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহারের হার বাড়ছে। এর মধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ২৫ দশমিক ৯ শতাংশ এখনও টিকটক ব্যবহার করছে। নিষেধাজ্ঞা কার্যকরের আগে যে হার ছিল, তার তুলনায় এটি মাত্র এক শতাংশের কিছু বেশি কম।

১০ থেকে ১২ বছর বয়সীদের মধ্যেও টিকটকের ব্যবহার নিষেধাজ্ঞার আগের মাত্রার কাছাকাছি রয়েছে। এই বয়সী শিশুদের ব্যবহারের হার নিষেধাজ্ঞার আগের তুলনায় মাত্র শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ পয়েন্ট কমেছে। নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা হোয়াটসঅ্যাপের মতো বার্তা আদান-প্রদানের অ্যাপের ব্যবহারও শিশুদের মধ্যে বাড়ছে বলে জানিয়েছে কুস্টোডিও।

কুস্টোডিওর বৈশ্বিক অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়াসমিন লন্ডন বলেন, শিশুরা হয়তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করছে। কেউ কেউ বয়সের তথ্য গোপন করেও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। বিষয়টি আরও সরলও হতে পারে। নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগ না হওয়ায় শিশুরা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শুরু করেছে এমন সম্ভাবনাও রয়েছে।

কুস্টোডিও জানিয়েছে, অস্ট্রেলিয়ার শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নাম-পরিচয়বিহীন মাসিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। কোনো শিশু একটি নির্দিষ্ট অ্যাপে এক মাসে অন্তত একবার টানা পাঁচ মিনিটের বেশি সময় কাটালে তাকে ওই অ্যাপের ব্যবহারকারী হিসেবে গণনা করা হয়েছে।

গত ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়। শিশু-কিশোরদের অনলাইন হয়রানি এবং তাদের লক্ষ্য করে তৈরি ক্ষতিকর অ্যালগরিদম থেকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের অন্যতম কঠোর এই আইন চালু করে দেশটি। পরে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেয়।

Tags: অস্ট্রেলিয়ানিষেধাজ্ঞাসোশ্যাল মিডিয়া
Previous Post

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

Next Post

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

Next Post
বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

বাংলাদেশ কোচের বক্তৃতা, খেলোয়াড় হওয়ার গুরুত্ব 강조. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT