চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও উদ্যোক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের কারণে কোনো বাংলাদেশিকে রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ফাহাম আবদুস সালাম। তিনি মনে করেন, একজন মানুষের আনুগত্য বা দেশপ্রেম নির্ধারণে তার হাতে থাকা পাসপোর্ট বড় কোনো বিষয় নয়।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।

ফাহাম আবদুস সালাম বলেন, একটা, দুইটা বা তিনটা পাসপোর্ট এখানে কিছুই মীন করে না। মানুষ এখানে একটা পাসপোর্ট নিয়েই যেরকম বিশ্বাসঘাতক হয়, আপনার মাথায় প্রশ্ন জাগবে দুইটা পাসপোর্ট থাকলে আর কতই বা কম হতো?

তিনি বলেন, বাস্তব জীবনে মানুষের স্বার্থের দ্বন্দ্ব ও সমন্বয় প্রায়ই নিজের স্বার্থকে কেন্দ্র করে তৈরি হয়। তাই শুধু পাসপোর্টের সংখ্যা দিয়ে কারও আনুগত্য নির্ধারণ করা বাস্তবসম্মত নয়।

পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গও টানেন। ফাহাম বলেন, তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থাকলেও বাংলাদেশের নাগরিকত্ব ধরে রেখেছেন এবং দেশের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার বিষয়টি মাথায় রেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তার বিশ্বাস।

তার ভাষায়, আপনি কেন ধরে নিচ্ছেন যে অন্যেরা তারেক রহমান সাহেবের মতো হবে না? কেন তারাও বাংলাদেশে আসলে এমন আচরণ করবে না? কেন দ্বৈত নাগরিকত্ব তাদের জন্যে নেগেটিভ একটা ইস্যু হবে?

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে দীর্ঘদিন বসবাস করা অনেক বাংলাদেশি উচ্চ হারে কর দেন এবং সেখানে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক সুবিধার অধিকার তৈরি করেন। ফলে রাজনীতিতে অংশ নিতে বাংলাদেশে ফেরার আগে নাগরিকত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি তাদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংকেত ও ব্যাংকনোটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাহাম বলেন, বৃদ্ধ বয়সে চিকিৎসার ব্যয় এবং সন্তানদের সঙ্গে দেখা করতে বিদেশে যাওয়ার সুবিধা হারানোর আশঙ্কা অনেক প্রবাসীর নাগরিকত্ব ধরে রাখার অন্যতম কারণ। এর মধ্যে কোনো ‘গ্র্যান্ড ষড়যন্ত্রতত্ত্ব’ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের প্রবাসী জনগোষ্ঠীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় ৭০ লাখ বাংলাদেশি দেশের বাইরে জন্মেছে এবং প্রতি বছর প্রায় ১০ লাখ বাংলাদেশি দেশের বাইরে যায়। রেমিট্যান্সও বাংলাদেশের অন্যতম প্রধান আয়ের উৎস, যার পরিমাণ বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

প্রবাসীদের বাংলাদেশের ‘ক্রুড অয়েল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনেক বড় হলেও তাদের জন্য বৈষম্যমূলক আইন থাকা দুঃখজনক।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রচলিত আইনের সমালোচনা করে ফাহাম আবদুস সালাম বলেন, দুই দেশের নাগরিকত্ব থাকলে কারও আনুগত্য ভাগ হয়ে যাবে কিংবা সে অপরাধ করে বিদেশে পালিয়ে যেতে পারবে, এমন ধারণা বাস্তবতাবর্জিত।

তিনি বলেন, কেউ দুই পাসপোর্টের কারণে বিশ্বাসঘাতকতা করে না। করে নিজের খাইসলতের কারণে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আইন বাতিলের প্রস্তাব দেন। তার মতে, কোনো প্রার্থী কোন কোন দেশের নাগরিকত্ব ধারণ করেন তা প্রকাশ্যে ঘোষণা করা বাধ্যতামূলক করা যেতে পারে। কেউ তথ্য গোপন বা মিথ্যা ঘোষণা করলে তার প্রার্থিতা ও এমপিত্ব বাতিলের বিধান রাখা যেতে পারে।

তিনি আরও বলেন, কোনো ভোটারের যদি মনে হয় দ্বৈত নাগরিকত্ব থাকা একজন প্রার্থী ভালো নন, তাহলে তিনি তাকে ভোট না দিলেই পারেন। তবে শুধু অন্য দেশের পাসপোর্ট থাকার কারণে কাউকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।

ফাহামের ভাষায়, আরেক দেশের পাসপোর্ট থাকলে কেউ কম বাংলাদেশী হয়ে যায় না।

Tags: তারেক রহমানদ্বৈত নাগরিকত্বনির্বাচনপ্রবাসী বাংলাদেশিফাহাম আবদুস সালামবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানরাজনৈতিক কর্মকাণ্ড
Previous Post

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

Next Post

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

Next Post
একজন তরুণ নারী মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT