চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

মেয়েদের এশিয়া কাপ ২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 অপরাহ্ন 31, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়ের উল্লাস, আন্তর্জাতিক ম্যাচে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের এশিয়া কাপে ইন্দোনেশিয়ার মেয়েদেরকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৭১ রানে। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৮ রান করে ইন্দোনেশিয়া। বাংলাদেশ জয় তোলে ৭১ রানের বিশাল ব্যবধানে।

টি-টুয়েন্টিতে স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ইন্দোনেশিয়ার মেয়েরা। ইন্দোনেশিয়ার একজন ব্যাটার ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার মারিয়া কোরাজন ১২ রান করেন। বাকি দশ ব্যাটার দুই অঙ্ক ছোয়ার আগেই আউট হন।

বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ৪ ওভারে ১৫ রানে নেন ৩টি উইকেট। পেসার মারুফা আক্তার ৬ রানে দুটি উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেখলা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।

টসে হেরে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই বিদায় নেন ওপেনার জুরাইরিয়া ফেরদৌস। অপর ওপেনার দিলারা আকতার ধুঁকে ধুঁকে রান করলেও বেশিদূর যেতে পারেননি। মিডল অর্ডার-থেকে লোয়ার অর্ডার পর্যন্তও খুব একটা সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিনে নামা সোবহানা মোস্তারি। তার ৪২ বলের ইনিংসে দুটি চার ও একটি ছক্কার মার ছিল। ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। এছাড়া ওপেনার দিলারার থেকে আসে ২৭ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ইন্দোনেশিয়ার নি আরিয়ানি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। দুটি উইকেট নেন নি লুহ দেহি।

Tags: ইন্দোনেশিয়াদিলারাফাহিমাবাংলাদেশমারুফালিড স্পোর্টসসোবহানাস্বর্ণা
Previous Post

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Next Post

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

Next Post
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো, জাতীয় পতাকা ও দলীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের জন্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT