চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 31, আগস্ট 2026
in পরিবেশ
A A
মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপজেলা উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের মুক্তাগাছা ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থী ও সমবায়ীদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার প্রকৃতি ও জীবন ক্লাবের ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, মুক্তাগাছার অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, নারী বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রোজি, এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম ইদ্রিছ আলী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির হারুন।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ শেষে মুক্তাগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপজেলা উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবীণ সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা।

এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাংবাদিক এম ইদ্রিছ আলী ও সাংবাদিক ফেরদৌস আলমকে উপদেষ্টা করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা কার্যনির্বাহী কমিটিতে অধ্যাপক নজরুল ইসলামকে সভাপতি, শিক্ষক নেতা মো. ফজলুল হককে সহসভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির হারুনকে সাধারণ সম্পাদক এবং রাশিদুল আলম শিমুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সুরঞ্জিত বাড়ই অর্থ সম্পাদক, আরিফুর রহমান প্রচার সম্পাদক, অতীব বৈরাগী দপ্তর সম্পাদক এবং দেলোয়ারা বেগম লাভলী নারী বিষয়ক সম্পাদক হয়েছেন।

এ ছাড়া কবি রোকন শাহরিয়ার সোহাগকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্যামেরাম্যান মোহাম্মদ ইয়ার মাহমুদকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এবং মাহবুবুর রহমানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে। বশির উদ্দিন ও ফয়সাল আহমেদ শাহিনকে সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ ও পরিবেশ রক্ষা করা না গেলে মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাবের মতো বেসরকারি সংগঠনগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Tags: উপজেলা কমিটিউপদেষ্টা পরিষদঔষধি গাছচারা বিতরণজীববৈচিত্র্যপরিবেশ সচেতনতাপরিবেশ সংরক্ষণপ্রকৃতি ও জীবন ক্লাবপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনফলদ গাছবনজ গাছবৃক্ষরোপণময়মনসিংহমুক্তাগাছা
Previous Post

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

Next Post

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়ের উল্লাস, আন্তর্জাতিক ম্যাচে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো, জাতীয় পতাকা ও দলীয় প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT