চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো করার জন্য ‘মুশফিকের মতো’ অনুশীলনে স্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪-১৭ সময়টাতে টেস্টে প্রায় ৮০ গড়ে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটার স্টিভেন স্মিথ। পরে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিতে ক্রিকেটের বাইরে ছিলেন, ফিরে সেই ফর্মে আসতে পারেননি। পার্থে পরশু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে অজিদের। তার আগে ঐচ্ছিক অনুশীলনে অন্যকাউকে দেখা না গেলেও ভালো করার জন্য বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের মতো একা একা নিবিড় অনুশীলন করতে দেখা গেছে স্মিথকে।

বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন না থাকলেও সিরিজের মাঝে বিভিন্ন সময়ে মুশফিকুর রহিমকে একাই অনুশীলন করতে দেখা গেছে কাকডাকা ভোরে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পার্থের সেন্টার উইকেটে তেমনি একা অনুশীলনে দেখা যায় স্মিথকে। সাথে ছিলেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। টেস্টে চেনাছন্দে ফিরতেই তার এমন অনুশীলন।

অনুশীলন শেষে স্মিথ বলেছেন, ‘এটা ভালো অনুশীলন ছিল। ওয়াকার সেন্টার উইকেটের ভালো ব্যবহার করতে পেরেছি। এই উইকেটটা পেস এবং বাউন্সের মতো, যা সাধারণত আমরা দেখতে পাই। বল ভালোভাবে মারছিলাম, আমার কাছে মনে হয়েছে ভালো প্রস্তুতি হয়েছে। যদি মনে হয় আগামীকালও আসতে পারি। যদি না হয়, বৃহস্পতিবারের জন্য প্রস্তুত থাকবো।’

ডেভিড ওয়ার্নারের অবসর প্রসঙ্গ টানতেই স্মিথের জবাব ছিল, ‘এধরনের সিদ্ধান্ত নিতে আমার কোনো তাড়া নেই।’

ভারতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে অস্ট্রেলিয়া। পার্থে বৃহস্পতিবার প্রথম ম্যাচ।

Tags: অস্ট্রেলিয়াপাকিস্তানপার্থভারতভেট্টরিমুশফিকম্যাকডোনাল্ডলিড স্পোর্টসস্মিথ
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে রওশন এরশাদ

Next Post

নির্বাচনকে সামনে রেখে সরকারের কাছে তৃণমূল বিএনপির দাবি

Next Post
বৃদ্ধ ব্যক্তি গ্লাস পরা, সাদা চুল ও দাড়ি, কালো ও লাল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে সরকারের কাছে তৃণমূল বিএনপির দাবি

নতুন ঠিকানায় হোটেল ভবন নির্মাণের জন্য স্যানিটাইজেশনের কাজ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবানের সাহায্যে হোটেল ভবন তুলে নিয়ে বসানো হলো নতুন ঠিকানায়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT