চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবানের সাহায্যে হোটেল ভবন তুলে নিয়ে বসানো হলো নতুন ঠিকানায়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
নতুন ঠিকানায় হোটেল ভবন নির্মাণের জন্য স্যানিটাইজেশনের কাজ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় একটি ২২০ টন ওজনের একটি হোটেল ভবন এক স্থান থেকে তুলে নতুন অবস্থানে স্থানান্তরিত হয়েছে। আর স্থানান্তর প্রক্রিয়ায় পুরো ফ্রেম জুড়ে একটি নরম মসৃণ গ্লাইডের জন্য রোলারের পরিবর্তে বেছে নেওয়া হয়েছে ৭০০টি সাবানের বার।

এনডিটিভি জানিয়েছে, কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের রাজধানী হালিফ্যাক্সে অবস্তিত ‘এল্মউড’ নামের একটি হোটেল ভবনকে এভাবে স্থানান্তর করা হয়েছে। ২২০ টন ওজনের ভবন সফলভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন এস রুশটন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির একজন ক্রু প্রক্রিয়াটির ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন।

১৮২৬ সালে নির্মাণ করা হয় এল্মউড নামক এই ভবনটি। তখন এটি একটি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। ৭০ বছর পর ১৮৯৬ সালে ভবনটিকে হোটেলে রুপান্তর করা হয়। দীর্ঘদিন হোটেল হিসেবে ব্যবহৃত হওয়ার পর ২০১৮ সালে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও গ্যালাক্সি প্রোপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান ভবনটি কিনে নেয়।

প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় তারা ভবনটি না ভেঙে পুরো ভবনটিকে সরিয়ে মূল সড়কের কাছাকাছি নতুন করে স্থাপন করবে। সেইসাথে এটিকে পরিকল্পিত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির মালিক শেলডন রুশটন বলেন, ২টি এক্সেভেটর ও টো ট্রাকের সাহায্যে বাড়িটি একটি স্টিলের ফ্রেমে তুলে টেনে ৩০ ফুট দূরে নিয়ে যাওয়া হয়েছে।

রুশটন বলেন, রোলার ব্যবহার করার বদলে তারা ইস্পাতের ফ্রেমে আইভরি সাবানের ৭০০টি বার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। নরম আইভরি সাবান ভবনটি সরানোর কাজকে আরও সহজ করে দেয়। নতুন ভিত্তি তৈরি করা হলে অদূর ভবিষ্যতে ভবনটিকে আবার সরিয়ে নেওয়া হবে।

Tags: ঠিকানাহোটেল
Previous Post

নির্বাচনকে সামনে রেখে সরকারের কাছে তৃণমূল বিএনপির দাবি

Next Post

বার্ষিক গুগল সার্চে সেরার তালিকায় যাদের নাম

Next Post
তিনজন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি, বিভিন্ন শৈলী ও পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ষিক গুগল সার্চে সেরার তালিকায় যাদের নাম

নিপাহ ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ বাদুড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপাহ ভাইরাস: যে সব বিষয়ে সতর্ক করলো আইইডিসিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT