চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা কনস্যুলেট’র উদ্যোগে সৌদিতে এসএমই শোকেস সেমিনার

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
1:32 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশ এসএমই শোকেস: সৌদি বাজারের জন্য প্রিমিয়াম পণ্য” শীর্ষক বিশেষ সেমিনার ও পণ্যের প্রদর্শনী।

বাংলাদেশের মানসম্পন্ন এসএমই পণ্য সৌদি আরবের বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে কনস্যুলেটে’র কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশের এসএমই খাতের অপার সম্ভাবনা, পণ্যের মান নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির কৌশল উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজিম হাসান সাত্তার। সেমিনার উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ও প্রিমিয়াম মানের এসএমই পণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত সৌদি ব্যবসায়ীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

কনসাল জেনারেল জনাব মো. সাখাওয়াত হোসেন দুই দেশের ঐতিহাসিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি বলেন, সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের বিশাল চাহিদা ও সম্ভাবনা রয়েছে। এ ধরনের শোকেস দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন এবং বাণিজ্য ঘাটতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি বলেন বাংলাদেশি মানসম্পন্ন পণ্য সমাদৃত।

সেমিনারে জেদ্দা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বন্দর রেদা তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত পণ্য আমদানিতে জেদ্দা চেম্বার সবসময় বিদেশি অংশীদারদের সাধুবাদ জানায়। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সৌদি বাজারের সুযোগ সম্প্রসারণে চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এফবিসিসিআই এবং সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় এসএমই পণ্য প্রস্তুতকারক, রপ্তানিকারক ও উদ্যোক্তাগণ। এ ছাড়া জেদ্দা চেম্বার অব কমার্স, সৌদি ফেডারেশন অব চেম্বারস ও সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধিসহ সৌদি আরবের স্বনামধন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ সরাসরি সেমিনারে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বক্তারা বাংলাদেশের পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, সিরামিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের প্রিমিয়াম গুণগত মানের পণ্যগুলো সৌদি বাজারে কীভাবে আরও দৃঢ় ও স্থায়ী অবস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিশদ মতবিনিময় করেন। তারা দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার এবং সৌদি ভিশন ২০৩০-এর রূপরেখার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ আশা প্রকাশ করেন যে, সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জনে এই সেমিনারটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Tags: বাণিজ্যসৌদি
Previous Post

পলিথিন-প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

কাজা নামাজের বিধান: কখন আদায় করবেন, কীভাবে

Next Post
ছবি: সংগৃহীত

কাজা নামাজের বিধান: কখন আদায় করবেন, কীভাবে

ছবি: সংগৃহীত

ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT