চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in তথ্যপ্রযুক্তি
A A
অবৈধ ক্রেডিট কার্ডের ছবি দেখাচ্ছে মোবাইল স্ক্রিনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিভাইস-বান্ডেল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা। এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজসহ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ।

আজ রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন।

সেসময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পামপে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং, চিফ সেলস অফিসার জ্যাক ঝা এবং অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা।

এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪,৫০০ মিনিট এবং ৪,৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬,৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা । উভয় বান্ডেলের মেয়াদ ২৭০ দিন।

পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে। সুবিধাজনক কিস্তি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় বান্ডেল যোগ করে আমরা শুধু প্রাথমিক খরচের সীমাবদ্ধতা দূর করছি না, সহজ হয়েছে দীর্ঘমেয়াদে সংযুক্ত থাকার সুযোগ যা ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন।

পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান যোগ করেন, গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ইএমআই প্ল্যানের মাধ্যমে একইসাথে নির্ভরযোগ্য সার্ভিস বান্ডেল এবং স্মার্ট ডিভাইস দিতে সংকল্পবদ্ধ আমরা। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির একটি নতুন মডেল চালু করছি, যা আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।

Tags: গ্রামীনফোনপামপে
Previous Post

ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

Next Post

এ এস এম সালেহ আহমেদ: ভূমি মন্ত্রণালয়ে ডিজিটাল বিপ্লবের রূপকার

Next Post
এ এস এম সালেহ আহমেদ, ভূমি মন্ত্রণালয়ে ডিজিটাল বিপ্লবের রূপকার. Channel i News - চ্যানেল আই নিউজ

এ এস এম সালেহ আহমেদ: ভূমি মন্ত্রণালয়ে ডিজিটাল বিপ্লবের রূপকার

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT