চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in শিক্ষা, সিলেট
A A
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ওরিয়েন্টশন অনুষ্ঠিত

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি-এর অটাম-২০২৫ ফ্রেশারস রিসেপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান।

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আলোকিত মানুষ হওয়া। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনের এই ধাপে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পুঁথিগত বিদ্যার সীমায় আবদ্ধ নয়, এটি মুক্তচিন্তা, উদ্ভাবনী ধারণা ও নতুন দিগন্তের সূচনা। এখানে স্বাধীনতার সুযোগ আছে, তবে স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়। স্বাধীনতার সাথে থাকতে হবে শৃঙ্খলাবোধ, শ্রদ্ধাশীলতা ও সহনশীলতা। মতের ভিন্নতা থাকলেও তা হতে হবে মার্জিত, গঠনমূলক ও শালীন।

মেজর জেনারেল রিদওয়ানুর রহমান আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিকুল হোসেন (কমান্ডার, ১১ পদাতিক ব্রিগেড), ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান (কমান্ডার, ৫২ পদাতিক ব্রিগেড), ট্রাস্টি বোর্ড সদস্য মুহিতুল বারী রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাহিকুল হক সিদ্দিকী।

ড. তৌফিক রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছি। আমাদের গ্র্যাজুয়েটরা ইতোমধ্যে গুগল, অ্যামাজনসহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত। শুধু শিক্ষা নয়, মানবিক, হৃদয়বান ও সহনশীল মানুষ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য।”

তানভীর রহমান চৌধুরী বলেন, “যে স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা হাঁটছি। একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় শিক্ষামান বজায় রেখে শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা।

ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মাসুদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন ও বিচার বিভাগের সিনিয়র লেকচারার সাইয়েদা নাজমুর সিনহা মুনা।

প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে বিএনসিসির একটি সুসজ্জিত দল। অনুষ্ঠানকে সফল করে তুলতে সার্বিক সহযোগিতা করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ।

Tags: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি
Previous Post

এ এস এম সালেহ আহমেদ: ভূমি মন্ত্রণালয়ে ডিজিটাল বিপ্লবের রূপকার

Next Post

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT