চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

চ্যানেল আইয়ের উপহারে আবেগঘন মুহূর্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 পূর্বাহ্ন 14, জুন 2026
in - সেমি লিড, বিনোদন
A A
শাকিব খান রোলেক্স ঘড়ি পরিধান করে আপ্লুত, অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শনিবার দুপুর থেকে রাজধানীজুড়ে ছিল টানা বৃষ্টি। সেই বৃষ্টিভেজা দিনেই চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিকেলে বিভিন্ন আয়োজন, সংবর্ধনা আর স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে কাটানো সময়ের পর রাতে আরও একটি বিশেষ ঘটনায় আলোচনায় উঠে আসেন তিনি।

চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে শাকিব খানকে এক মহামূল্যবান উপহার দিয়ে চমকে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

শাকিবের হাতে রোলেক্স ঘড়ি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “চ্যানেল আই থেকে মহামূল্যবান উপহার”।

ভিডিওতে দেখা যায়, শাকিব খানের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল ঘড়ি। চ্যানেল আইয়ের পক্ষে উপহারটি শাকিবের হাতে তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

শাকিবের হাতে রোলেক্স ঘড়ি উপহার দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ ঘড়িটি হাতে নিয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি বলেন,“এই রোলেক্স, একে তো দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা, এটা রোজ গোল্ডের— এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম, এই এডিশনের একটা ঘড়ি কিনবো। জাস্ট কথায় কথায় আমার এক ছোট ভাইকে এটা বলেছিলাম, আমিও ভাবিনি সেই কথাটা সাগর ভাইয়ের কানে গিয়ে পৌঁছেছে। এতো দামি গিফ্ট একজন আরেকজন দিতে পারে, বা একজন শিল্পীকে দিতে পারে— সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব, চ্যানেল আই পরিবারের পক্ষেই সম্ভব।”

তবে শুধু দাম নয়, উপহারের পেছনের ভালোবাসাকেই সবচেয়ে বড় বলে মনে করছেন এই তারকা।

শাকিব খান রোলেক্স ঘড়ি পরেছেন, সঙ্গে অন্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ শাকিব বলেন,“ঘড়িটা খুব দামি, কিংবা এটা অনেক মূল্যবান— ব্যাপারটা এখন আমার কাছে আর এমন নয়; এটা আমার কাছে হয়ে গেছে অমূল্য একটা ব্যাপার। আমি চাইবো এটা সারাজীবন আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকুক। টাকার অংকের চেয়ে এটা হয়ে গেছে ভালোবাসা, মমতার জিনিস।”

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,“চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সাগর ভাইকে। যে ভালোবাসা, মমতা আমাকে তারা আজ দেখিয়েছে; সাগর ভাইয়ের কাছে, চ্যানেল আই পরিবারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।”

Tags: চ্যানেল আইনায়কনায়িকাফরিদুর রেজা সাগররোলেক্সলিড বিনোদনশাইখ সিরাজশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
Previous Post

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

Next Post

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

Next Post
বিরোধপূর্ণ মুহূর্তে ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোল করতে চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫২ বছর পর বিশ্বকাপে এসে শুরুটা রাঙাতে পারল না হাইতি, ৩৬ বছর পর জয় পেল স্কটল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT