চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 পূর্বাহ্ন 14, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
কাতার ও সুইজারল্যান্ডের ফুটবল খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে আয়োজক হিসেবে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার পর, টানা দ্বিতীয় এবং যোগ্যতা অর্জন করে আসা প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছে কাতার। প্রথম জয়ের খোঁজে থাকা দলটি এবারের আসরে প্রথম ম্যাচে ভালো খেললেও অপেক্ষার অবসান হয়নি। আগের আসরে তিন ম্যাচে হারা দলটি প্রথম পয়েন্ট আদায় করে নিয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। ম্যাচজুড়ে সুইজারল্যান্ড এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের গোল করে সমতায় শেষ করে ম্যাচ।

সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ব্রিল এম্বোলো। কাতারের গোলটি করেন বুয়েলেম খুখি।

সুইজারল্যান্ড কিছুটা আক্রমণাত্মক খেললেও ম্যাচ জুড়ে কাতারের মনোযোগ ছিল রক্ষণে। তবে ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এম্বোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রেউলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও স্কোরকার্ডে পরিবর্তন আসেনি।

বিরতির পর দুদলই আক্রমণের পসরা সাঁজায়। তবে একাধিক সুযোগ হাতছাড়া হয় সুইজারল্যান্ডের। আর কাতার শেষ দিকে রক্ষণের পাশাপাশি আক্রমণেও নজর দেয়। তার ফল মেলে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বাম দিকে আহমেদ ব্যাক পোস্টে ক্রস করেন, সেখানে বল পান অধিনায়ক খুখি। লাফিয়ে উঠে জোরালো হেডে বলটি টপ-রাইট কর্নারে জড়িয়ে দেন। তাতে সমতায় ফেরে কাতার। পরে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

Tags: কাতারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬
Previous Post

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

Next Post

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

Next Post
শাকিব খান রোলেক্স ঘড়ি পরিধান করে আপ্লুত, অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

বিরোধপূর্ণ মুহূর্তে ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT