চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে কলকাতার ইধিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 05, মে 2023
in বিনোদন
A A
কলকাতার ইধিকা ও শাকিবের ছবি, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের নতুন ছবি এবং তার বিপরীতে নতুন নায়িকা মানেই ভক্তদের অন্যরকম উত্তেজনা কাজ করে! এর আগে কলকাতার একাধিক নায়িকার সঙ্গে কাজ করে দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলে ছিলেন শাকিব। এই সুপারস্টার তার নতুন ছবি ‘প্রিয়তমা’য় আবার সাথে পাচ্ছেন নতুন নায়িকা!

দেশের সিনেমা হলগুলোতে ঈদে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ দিয়ে বাজিমাৎ করেছেন শাকিব। সেই সাফল্যের মধ্যেই চলতি সপ্তাহেই তিনি কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে নতুন ছবি প্রিয়তমা’র শুটিং শুরু করতে যাচ্ছেন। আর এ ছবির নায়িকা হতে যাচ্ছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ছবির পরিচালক হিমেল আশরাফ জানান, ইধিকা হবেন প্রিয়তমার নায়িকা। তিনি পশ্চিমবঙ্গের টিভি পর্দার পরিচিত মুখ। হিমেল আশরাফ আরও বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আগে স্ক্রিনে দেখা যায়নি এবং অতি পরিচিত মুখ না হয় এমন কাউকে চাচ্ছিলাম।

ইধিকার অভিনয় দক্ষতা, এক্সপ্রেশন, উচ্চতা, নাচে পারদর্শীতা দেখে মনে হয়েছে সে গল্প ও চরিত্রের চাহিদায় উপযুক্ত বলে জানান নির্মাতা হিমেল। তার কথা, ‘আবেদনময়ী কাউকে খুঁজি নাই। দেখলে যেন মায়া লাগে এমন কাউকে নিতে চেয়েছি। যেন দেখলে মনে হবে সে আমাদের চারপাশের কেউ।  নায়িকার ভালো মন্দ বিষয়টি মূল্যায়ন করতে হলে আগে ‘প্রিয়তমা’ দেখতে হবে। তাই আগে থেকে অযাচিত মন্তব্য করাটা কারো উচিত নয়।

অ্যাকশন রোম্যান্টিক ধাঁচের ছবি হবে ‘প্রিয়তমা’। প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার কর্ণধার আরশাদ আদনান। এতে ফাইট ডিরেক্টর এবং কোরিওগ্রাফার থাকবে দেশের বাইরের। হিমেল জানান, ‘প্রিয়তমা’ তার ড্রিম প্রজেক্ট। ছবিতে শাকিব খানকে একেবারে নতুন লুকে হাজির করবেন।

হিমেল আশরাফ আরও বলেন, একমাস ধরে শাকিব ভাইয়ের লুক কস্টিউম নিয়ে প্রতিদিন আমরা কাজ করছি। শাকিব ভাইকে একেবারে নতুন লুকে হাজির করা হবে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে স্ক্রিনে দেখা যায়নি। ঈদের সময় এই কারণে তিনি তেমনভাবে প্রকাশ্যে আসেননি।

দু-একটি সেলফি বা ছবিতে তার কিছুটা অগোছালো ভাবসাব দেখেছেন অনেকেই! তিনিও (শাকিব খান) নিজেকে ভাঙতে আন্তরিক সহযোগিতা করছেন।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

কে এই ইধিকা পাল?
ইধিকা পাল কলকাতার টিভি সিরিয়ালের অভিনেত্রী। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

Tags: চ্যানেল আই অনলাইনপ্রিয়তমালিড বিনোদনলিডারশাকিব খানসিনেমাহিমেলহিমেল আশরাফ
Previous Post

‘প্রক্রিয়াজাত খাবারে বাড়ে উদ্বেগ ও বিষণ্ণতা’

Next Post

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ধরা পড়ল রাক্ষুসে সাকার ফিস

Next Post
কর্ণফুলী নদীতে ধরা পড়া রাক্ষুসে সাকার মাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ধরা পড়ল রাক্ষুসে সাকার ফিস

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী ভাঙন রোধে শেখ হাসিনার অবদান অপরিসীম: সুজিত রায় নন্দী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT