চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে কাজ শুরু করবে ছয় সংস্কার কমিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংবাদ সম্মেলনে তিনজন বক্তা microphones ও মোবাইলের সামনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও পরামর্শ করার পর রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত অন্তর্বর্তী সরকারের ছয়টি কমিশন পুরোদমে কাজ শুরু করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (৩০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে, এরপর ছয়টি কমিশন পুরোদমে তাদের কাজ শুরু করবে। কমিশনগুলোর কার্যক্রম  ১ অক্টোবর থেকে পুরোদমে শুরু হওয়ার কথা ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা শুরু করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের যোগদান সম্পর্কে আলম বলেন, এটি ছিল ‘খুব সফল, ঐতিহাসিক ও অত্যন্ত ইতিবাচক মাইলফলক।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রায় ৫০টি বৈঠকে যোগ দিয়েছেন। প্রফেসর ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্তত ১২ জন শীর্ষ বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।

প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস নিউইয়র্কে তার অবস্থানকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, দেখা গেছে প্রধান উপদেষ্টা কোনো বৈঠক থেকে বের হলে বিশ্বের শীর্ষ নেতারা তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসেন, সেখানে তাকে রক-স্টার সংবর্ধনা দেওয়া হয়।

প্রেস সচিব বলেন, সবাই প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিল। যারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেছেন, তারা তার সরকারকে সমর্থন করেন এবং সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতিসংঘে ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে তার চার দিনের সফর শেষে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে দেশে ফিরেছেন।

শফিউল আলম বাংলাদেশকে বৈদেশিক সহায়তার বিষয়ে বলেন, বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবুজ রূপান্তরের জন্য ৪০০ মিলিয়ন ইউরো দেবে।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) এর একটি দল এখন বাংলাদেশ সফর করছে এবং একবার দলটি আইএমএফকে প্রতিবেদন জমা দিলে আমরা আশা করি আমরা আইএমএফ থেকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত পাব।

অন্য এক প্রশ্নের জবাবে আলম বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে যে কাজগুলো করেছে বিশ্বনেতারা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশ্বনেতারা বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময়সীমা জানতে চাননি কারণ তারা জানেন যে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো হাতে নিয়েছে তা সম্পন্ন করতে সময় লাগবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে সরকারের কাজ শেষ করতে কত সময় লাগবে।

শফিউল আলম বলেন, প্রফেসর ইউনূস রাষ্ট্র মেরামতের কাজকে নতুন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ এবং মহৎ কাজ বলে মনে করেন। তিনি (প্রধান উপদেষ্টা) এই মহৎ কাজটিকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে চান।

সুত্র: বাসস

Tags: ছয় সংস্কার কমিশনপ্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরফরেন সার্ভিস একাডেমি
Previous Post

ফিফার শাস্তি মেনে নিয়ে ক্ষমা চাইলেন মার্টিনেজ

Next Post

দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা

Next Post
যমুনা নদীতে প্রত্যাশীরা দাবি বাস্তবায়নের আশ্বাসে পার হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি বাস্তবায়নে আলোচনার আশ্বাসে যমুনা ছাড়লেন ৩৫ প্রত্যাশীরা

সাজেক ভ্যালিতে পাহাড় কাটা বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশের পর পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক ভ্যালীতে আরও তিনদিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT