চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 20, মার্চ 2023
in বিনোদন
A A
চলচ্চিত্র সংসদ সম্মাননা অনুষ্ঠানে অতিথি ও অতিথি মহোদয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর এবং দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে নেতৃত্বদানকারী জাতীয় সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসবের বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হলো রবিবার (১৯ মার্চ)। এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জমকালো এই অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

চলচ্চিত্র সংসদ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাতীয় উদযাপন পরিষদের সদস্য সচিব বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বরেণ্য চলচ্চিত্রকার ও জাতীয় উদযাপন পরিষদের আহবায়ক মোরশেদুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষ অর্জনে বিশেষ অবদানের জন্য প্রায় শতাধিক চলচ্চিত্র সংসদের মধ্য থেকে নির্বাচিত ১৫টি চলচ্চিত্র সংসদকে ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’ প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সংসদগুলো হলো- বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, সিনে আর্ট সার্কেল, অনুস্টুপ ফিল্ম সোসাইটি, সিনেপল ফিল্ম সোসাইটি, রেইনবো ফিল্ম সোসাইটি, চিত্রালী পাঠক-পাঠিক চলচ্চিত্র সংসদ (চিপাচস), সায়েন্স সিনে ক্লাব, চলচ্চিত্রম চলচ্চিত্র সংসদ, ঋত্বিক চলচ্চিত্র সংসদ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, চোখ ফিল্ম সোসাইটি (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ), চিলড্রেন’স ফিল্ম সোসাইটি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এর মাঝে কেবলমাত্র ‘বাংলাদেশ চলচ্চিত্র সংসদ’কে হীরক সম্মাননা এবং অন্য ১৪টি চলচ্চিত্র সংসদকে সূবর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জনপ্রিয় গানের দল জলের গান-এর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এবং শেষে প্রদর্শিত হয় চলচ্চিত্র সংসদকর্মী নূরুল আলম আতিকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’।

Tags: চলচ্চিত্র সংসদজলের গাননূরুল আলম আতিকবাংলা সিনেমালাল মোরগের ঝুঁটিলিড বিনোদনসিনেমা
Previous Post

যেভাবে প্রিয়জনের মুখে হাসি ফোটাবেন সুখ দিবসে

Next Post

নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেট দল জিতের ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা

নাসিক নির্বাচন নিয়ে সমালোচকদের মতামত প্রকাশ করছেন একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT