চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 20, মার্চ 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
নাসিক নির্বাচন নিয়ে সমালোচকদের মতামত প্রকাশ করছেন একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে। মাদারীপুরে শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি মৃত্যুই বেদনার। সরকার সড়কে একটি মৃত্যুও চায় না। শেখ হাসিনা সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে নিরলস কাজ করে যাচ্ছে।

এনিয়ে ইতিমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন ও এর বিধিমালা কার্যকর করেছে সরকার। এছাড়া একটি প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ স্পট ঝুঁকিমুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য স্পটও ঝুঁকিমুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। প্রকৌশলগত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থাপন করা হচ্ছে প্রয়োজনীয় সাইন-সিগন্যাল।

সোমবার ২০ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাদারীপুরে এক্সপ্রেসওয়ের সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হীন রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মনগড়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চালকদের বিশ্রামের ব্যবস্থা ও চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু, নবায়ন ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দেশব্যাপী জাতীয় মহাসড়কসমুহ পর্যায়ক্রমে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকরী সকল পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি সড়কে চালক, পরিবহণ শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, এসব পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে হীন রাজনৈতিক উদ্দেশ্যে শুধু সমালোচনার জন্য সমালোচনা করে যাচ্ছে বিএনপি।

 

Tags: আওয়ামীলীগওবায়দুল কাদেরবিএনপিরাজনীতিসড়ক দুর্ঘটনা
Previous Post

নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা

Next Post

বাংলাদেশী পণ্যের নতুন বাজার খোঁজার সুবর্ণ সময় এখন: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক আলোচনা সভা, বিভিন্ন কর্মকর্তা ও বিশ্লেষক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশী পণ্যের নতুন বাজার খোঁজার সুবর্ণ সময় এখন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে রান আউট হলেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT